ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে হুগলি জেলা। রাজ্য সরকারের অধীনস্থ চুক্তিভিত্তিক কাজের সুযোগ মিলবে এই জেলায়। ইতিমধ্যেই এই কাজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে। হুগলি জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট একাউন্ট এবং মিড ডে মিল কো-অর্ডিনেটর পদে হবে নিয়োগ।
এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে আটটি যার মধ্যে ৭ জন অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে ১১০০০ টাকা। অন্যদিকে একটি শূন্য পদে রয়েছে মিড ডে মিল কো-অর্ডিনেটরের। সেই পদের জন্য বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা। অবসরপ্রাপ্ত কর্মীরা করতে পারবেন আবেদন। আবেদনের জন্য বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
ওয়াক ইন ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৬ মার্চ সকাল ১১ টা থেকে শুরু হবে এই ইন্টারভিউ।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের দিন সকাল সাড়ে দশটার মধ্যে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউতে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে, সঠিকভাবে আবেদন পত্র পূরণ আগে থেকে করে রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথির অরিজিনাল এবং ফটোকপি রাখতে হবে যত্ন সহকারে। নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে হুগলি জেলার প্রশাসনিক ওয়েবসাইট দেখতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…