গতকাল এক ধাক্কায় অনেকটা দাম কমে গিয়েছিল সোনার। পরপর দুদিন দাম কমার কারণে সোনার দাম কমে গিয়েছিল এক ধাক্কায় ৮০০ টাকা। তবে এই পতন কিন্তু খুব একটা বেশিদিন স্থায়ী হলো না। সোনার গয়না ক্রেতাদের মুখে বেশিদিন ধরলো না হাসি। বাজার খুলতেই বুধবার ঊর্ধ্বমুখি হল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫০ টাকা। আর দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩২০ টাকার মতো। সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোর। তবে রুপোর দাম খুব একটা বেশি বৃদ্ধি পায়নি। এদিন এক কিলোগ্রাম রুপোর দাম বেড়েছে মাত্র ১০০ টাকা।
এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনা এক গ্রামের দাম ৪,৭২৫ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা আট দামের দাম ৩৭,৮০০ টাকা, ১০ গ্রামের দাম ৪৭ হাজার ২৫০ টাকা, ১০০ গ্রামের দাম ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনা এক গ্রামের দাম ৫ হাজার ১৫৫ টাকা। ৮ গ্রামের দাম ৪১ হাজার ২৪০ টাকা, ১০ গ্রামের দাম ৫১ হাজার ৫৫০ টাকা, এবং ১০০ গ্রামের দাম ৫ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে এক কেজি রুপোর বাটের দাম ৫৫ হাজার ১০০ টাকা।
পরপর দু’দিন দাম কমে ছিল সোনা তবে বুধবার বাজার খুলতেই মোহভঙ্গ ক্রেতাদের। একই সাথে দাম বৃদ্ধি হয়েছে সোনা এবং রুপো দুই ধাতুর। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৩৮.১৪ মার্কিন ডলার। এই দাম এতদিন পরে বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪৫.৭৪ মার্কিন ডলার। এর ফলে যারা সোনা কিনতে চাইছেন এই সময়টা তাদের জন্য খুব একটা ভালো নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…