খেলা

Shubman Gill: সম্পর্কের ভাঙ্গন গিলের! সারা টেন্ডুলকারের সাথে ব্রেকআপের গুজব, প্রতিক্রিয়া নেটপ্রেমীদের

জিম্বাবুয়ের বিপক্ষে শুভমান গিলের অসাধারণ ইনিংসের পর পরই ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। জিম্বাবুয়েতে ভারতীয় খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করার পর থেকেই ভারতীয় ক্রিকেটার শুভমান গিল লাইমলাইটে রয়েছেন। ইতিপূর্বে ১৯৯৮ সালে ‘বুলাওয়ে’তে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন শচীন। এদিন শুভমান গিল মাত্র ৯৭ বলে ১৩০ রানের ইনিংস খেলে ‘মাস্টার ব্লাস্টার’-এর দীর্ঘ ২৪ বছরের রেকর্ড ভেঙে দেন। শুধু তাই নয়, তিনি ২২ বছর ৩৪৮ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার।

শুভমান গিল শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার সাথে সাথেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মেয়ে সারা টেন্ডুলকারের সাথে ডেট করার খবর আবার শিরোনাম হতে শুরু করেছে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সারা টেন্ডুলকার এবং শুভমান গিলের মধ্যে সম্পর্ক নিয়ে সরব হয়েছেন নেট প্রেমীরা। বিভিন্ন সময় দুজনকে একত্রে দেখা গেছে সময় কাটাতে। এমনকি শুভমান গিলের ইনস্টাগ্রামেও হস্তক্ষেপ করেছেন সারা টেন্ডুলকার। তাছাড়া শুভমান গিলের বোনের সাথে ইনস্টাগ্রামেও বন্ধুত্ব রয়েছে শচীন কন্যার। এতকিছুর ওপর নির্ভর করে নেট পাড়ায় প্রায় দাবি করা হতো কোনো না কোনো ভাবে গভীর সম্পর্ক রয়েছে এই দুজনের মধ্যে।

যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের সম্ভাব্য বিচ্ছেদের বিষয় নিয়ে জল্পনা হচ্ছে। আবার অনেকে বলছেন যে, এই মুহুর্তে দুজনেই তাদের সম্পর্ক গোপন রাখছেন। তবে সমস্ত গুজবের মধ্যে শুভমান গিল তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যা ইতিমধ্যে তার ভক্তদের উদ্বিগ্ন করেছে। শুভমান গিল তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন এবং একটি বার্তায় লিখেছেন, “ফেরেশতার প্রেমে পড়বেন না।” যা দেখতে দেখতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বিষয়টি গিলের খামখেয়ালীপনা বলে মনে করছেন নেটপ্রেমীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026