পুজোর মুখে বিগত সাত দিন ধরে ক্রমাগত নিম্নমুখী হতে শুরু করেছে সোনার দাম। বৃহস্পতিবার সোনার দাম তার সাত মাসে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। শুক্রবার সোনা রেকর্ড দর থেকে ৫,৩১০ টাকা সস্তায় লেনদেন করছে। বৃহস্পতিবার এর তুলনায় আজ সোনার দাম কিছুটা নিম্নমুখী হলেও এখনো পর্যন্ত কিন্তু এই দাম অনেকটাই কম বলা চলে। আজ সোনার দাম খুচরো বাজারে প্রতি ১০ গ্রামে হয়েছে ৫০ হাজার টাকার ওপরে। ফিউচার মার্কেটে আজ সোনার দামে সামান্য অস্থিরতা দেখা গিয়েছে।
বর্তমানে সোনার ফিউচার দরে তেমন একটা হেরফের হয়নি এবং রুপোর ফিউচার দর সামান্য ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে। দেশের খুচরো বাজারে সোনার ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। ফিউচার মার্কেটে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রামে সোনা পঞ্চাশ হাজার টাকা হারে লেনদেন করছে এবং এই দাম অক্টোবর ফিউচারের জন্য তৈরি হয়েছে। অন্যদিকে রুপোর দাম আজ ১২৩ টাকা বৃদ্ধি পেয়েছে এবং প্রতি কেজিতে ৫৮ হাজার ১৫০ টাকায় লেনদেন করছে রূপো। এর রুপোর দাম ডিসেম্বর ফিউচারের জন্য।
দিল্লিতে শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৬ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৫৪০ টাকা বেড়ে গিয়ে হয়েছে ৫০ হাজার ৮৯০ টাকা প্রতি ১০ গ্রাম। মুম্বাইতে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬,৫০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম ৫৩০ টাকা বেড়ে হয়েছে ৫০,৭৩০ টাকা।
কলকাতায় আজকে ২২ ক্যারেট সোনার দাম ৫০০ টাকা বেড়ে হয়েছে ৪৬,৫০০ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৩০ টাকা বেড়ে হয়েছে ৫০,৭৩০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…