ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিন্তু করোনা ভাইরাসের দাপটে বদলে গেল সম্পূর্ণ জীবন। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না একতা শর্মা। শেষমেষ রুটি রুজি যোগানোর তাগিদে অবতার অভিনয় ছেড়ে তাকে করতে হয় কল সেন্টারে কাজ। অতীতে টেলিভিশনে করেছেন একচেটিয়া কাজ। ড্যাডি সামঝা করো, কুসুম, কিউ কি সাস ভি কভি বহু থি, এর মত বেশ কিছু ধারাবাহিকতার অভিনয় সকলের নজর কেড়েছিল। ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গেও দারুন সম্পর্ক ছিল তার। তবে করোনা ভাইরাস যেন তার জীবনটাকে একেবারে ঘুরিয়ে দিল।
একতা বলছেন, “আমি একজন শিক্ষিতা মহিলা। বাড়ি বসে কান্নাকাটি করার থেকে বাইরে গিয়ে রোজগার করাটাকেই আমি বেশি শ্রেয় মনে করি। আমি একটি সম্মানজনক কাজ করি এবং তার জন্য আমি অত্যন্ত গর্বিত।”
হাতে টাকা না থাকার কারণে একটা সময় নিজের গয়না বিক্রি করতে হয়েছিল একতা শর্মাকে। তিনি ভেবেছিলেন, এক বছর পর সবকিছু ঠিক হয়ে যাবে এবং আবারো তিনি নিজের জীবনে ফেরত আসবেন। কিন্তু ভাবনার সঙ্গে আর বাস্তব তেমনভাবে মিলতে পারল না। তিনি বললেন, “বাইরে গিয়ে কাজ করার আগে মানসিক প্রস্তুতি নিয়েছি। আগে আমি বিলাসবহুল জীবনযাপন করেছি। আগে আমি ডায়েট খাবার খেতাম এবং আমাকে সাহায্য করার জন্য স্পট বয়রা থাকতো। কিন্তু এখন আমার জীবন বদলে গিয়েছে। এখন ক্ষিপ্ত গ্রাহকদের সঙ্গে ও আমাকে কথা বলতে হয়।
তবে অভিনয় ছেড়ে অন্য কাজ করার সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে একেবারেই সহজ কাজ ছিল না। কিন্তু তবুও সেই ঝুঁকি নিতে পিছপা হয়নি তিনি। ইন্ডাস্ট্রিতে দু দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। লকডাউনের আগে বেপানহা পেয়ার নামের একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর ইন্ডাস্ট্রিতে তাকে দেখা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…