ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ছয় মাসে ৯৮% রিটার্ন দিয়েছে টাটা কোম্পানির এই শেয়ার, দ্বিগুণ হল বিনিয়োগকারীদের লগ্নির টাকা

টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের স্টক এই বছরে এত দ্রুতগতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে যে বিনিয়োগকারীদের অর্থ প্রায় ছয় মাসে হয়ে গিয়েছে দ্বিগুণ। এই সময়ের মধ্যে টাটার এই শেয়ারের মূল্য প্রায় ৯৮% বৃদ্ধি পেয়েছে। টাটা ইনভেসমেন্ট কর্পোরেশন হলো একটি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ব্যবসা করে থাকে। লভ্যাংশ সুদ এবং মুনাফা ব্যাপক বৃদ্ধি পাওয়ার কারণে এই কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে নিবন্ধিত রয়েছে এই কোম্পানিটি।

আমরা যদি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেয়ারের বৃদ্ধির দিকে তাকাই তাহলে দেখা যাবে গত পাঁচ দিনে ৪৬ শতাংশ, এক মাসে ৮২ শতাংশ এবং ছয় মাসে ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানির শেয়ার মূল্য। এই কোম্পানির প্রধান আয় লভ্যাংশ, সুদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের থেকে আসে। বর্তমান আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের লভ্যাংশ আয় ছিল ৭৪.১৯ কোটি টাকা যেখানে কর বাবদ দেওয়ার পরে লাভ ছিল ৮৯.৭৪ কোটি টাকা। গত আর্থিক বছরের প্রথম প্রান্তিকে এই কোম্পানির লভ্যাংশ আয় ছিল ৪১.২৬ কোটি টাকা এবং পরবর্তী মুনাফা ছিল ৫৩.৮৯ কোটি টাকা।

টাটা ইনভেসমেন্ট কর্পোরেশন টাটা কোম্পানির বেশ কিছু শেয়ারে বিনিয়োগ করছে অর্থাৎ টাটা ইনভেস্টমেন্ট বিনিয়োগকারিরাও টাটা গ্রুপের অন্যান্য কোম্পানির সুবিধা পেতে চলেছেন। প্রত্যক্ষভাবে এই সুবিধা না পেলেও পরোক্ষভাবে কিন্তু এই সুবিধা তারা পাবেন। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মার্কেট ক্যাপিটাল ছিল ১৩,৯৮৪ কোটি টাকা। এই কোম্পানিটি কিছু নতুন ধরনের কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা শুরু করেছে।

তবে শুধুমাত্র এই কোম্পানিরই নয় টাটা কোম্পানির অন্যান্য সমস্ত শেয়ার বর্তমানে ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুটি শেয়ার মার্কেটেই ভালোভাবে পারফর্ম করতে শুরু করেছে। টাটা গ্রুপের অন্যান্য কোম্পানির তুলনায় টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন যদিও আরো ভালোভাবে ব্যবসা করছে। গত ছয় মাসে খুব ভালো রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026