তারক মেহতার শো ছেড়ে দেওয়া নিয়ে ইমোশনাল জেঠালাল, ইঙ্গিতবহ মন্তব্য করলেন দিলীপ জোশি

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে নিজেদের জীবন অনেকেই মিলিয়ে চলার চেষ্টা করেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। জানিয়ে রাখা ভাল, এই কমেডি শো এর যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। আজ ২০২২ সালে দাঁড়িয়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটাও ক্ষুন্ন হয়নি।

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে যেন খুবই কাছের। জেঠালাল, ববিতা জি, কোমল আন্টি, বাবুজি, তারক মেহেতা প্রত্যেকেই এই ধারাবাহিকের জান। তাঁদের অসাধারণ সুন্দর অভিনয় এবং নিজেদের চরিত্রের প্রতি ভালোবাসা আজকে এই সিরিয়ালটিকে এত সাফল্যমন্ডিত করে তুলেছে। জেঠালালের এক্সপ্রেশনের ফ্যান যেমন সকলেই, ঠিক তেমনই অনেক দর্শকই ববিতা জি ওরফে মুনমুন দত্তের সৌন্দর্যে ক্লিন বোল্ড হয়ে যান। তবে দীর্ঘদিন এক থাকার পরও সম্প্রতি ব্যাপক পরিবর্তন হতে শুরু করেছে এই টিভি সিরিয়ালের স্টার কাস্টের।

সম্প্রতি দয়া ভাবি বা দিশা ভাকানী শোতে ফিরবেন নাকি সেই আলোচনার মাঝেই শো ছেড়েছেন তারক মেহেতা চরিত্রে অভিনয় করা শৈলেশ লোধা। এই নিয়ে ইন্টারনেটের ব্যাপক আলোচনা চলছে। তিনি যেহেতু এই সিরিয়ালের প্রধান চরিত্র এবং প্রাণ ছিলেন তাই অনেক পুরনো ফ্যানরা ব্যাপারটা কিছুতে মেনে নিতে পারছেন না। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন জেঠালাল চরিত্রে অভিনয় করা দিলীপ জোশি। ঠিক কি বললেন তিনি? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

দিলীপ জোশি সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন যে শৈলেশ লোধার শো ছেড়ে দেওয়া নিয়ে তিনি অফিসিয়ালি কোনো বক্তব্য রাখতে পারেন না। এটি সম্পূর্ণভাবে প্রডিউসার এবং তারকার মধ্যে কথাবার্তা। তবে শৈলেশ লোধা, সহকর্মীর পাশাপাশি খুব ভালো বন্ধু বলে জানিয়েছেন দিলীপ জোশি। তিনি এও বলেছেন যে ভবিষ্যতে এই সিরিয়ালের তারকারা যেই হোক না কেন তারক মেহেতা সিরিয়াল বছরের পর বছর চলতে থাকবে। ইঙ্গিতে তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছেন কিছুদিন বাদে যদি তিনি নিজেও এই শো ছেড়ে দেন, তাহলেও ভবিষ্যতে চলতে থাকবে তারক মেহতা কা উলটা চশমা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026