টলিউড

Srijit Mukherjee’s Birthday: সৃজিতের জন্মদিনে তাকে ছাড়াই মেয়েকে নিয়ে উদযাপন মিথিলার, গিটার বাজিয়েই শুভেচ্ছা জানালেন পরিচালককে

আজ, ২৩’শে সেপ্টেম্বর জন্মদিন টলিউডের প্রখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায়। তারকা থেকে সাধারণ সকলেই জন্মদিনের শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন পরিচালককে। তবে জন্মদিন হলেও কাজের বিরাম নেই। বাইরে ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক। মনখারাপ মিথিলার। আনন্দবাজার অনলাইনকে জানালেন সবটাই।

জন্মদিনের দিনটা কিভাবে কাটাচ্ছেন সৃজিত পত্নি? এই প্রশ্ন উঠতেই অভিনেত্রী সরাসরি জানিয়েছেন, এ বছর কোন আয়োজনই করেননি তিনি। গত দু’মাস ধরে পরিচালক শুটিংয়ের কাজে বাইরে রয়েছেন। আর সেই কারণবশতই পরিচালকের জন্মদিন পালন তো দূরের কথা কোন পরিকল্পনা করারই সুযোগ পাননি আয়রা ও মিথিলা। শুধুমাত্র রাত বারোটার সময় গিটার বাজিয়ে পরিচালককে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রফিয়াদ রশিদ মিথিলা। পাশাপাশি আয়রা বাবার জন্য বানিয়েছেন একটি জন্মদিনের কার্ডও।

অভিনেত্রীর কথায়, পরিচালক যদি মুম্বাইয়ে থাকতেন তাহলে সেখানে গিয়ে কিছু একটা পরিকল্পনা করার কথা ভাবতেন মিথিলা। তবে পরিচালক যেহেতু শিলংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করছেন, তার জন্য কোন পরিকল্পনা তো দূরের কথা কোন উপহারও পাঠাতে পারেননি তিনি। তবে পরিচালককে ছাড়াই নিজেদের মতো করে তার জন্মদিন উদযাপন করছেন আয়রা ও মিথিলা। বাড়িতে মাংসের প্রিপারেশনও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, তাদের মেয়ে আয়রাও আগামীকাল নিজের বন্ধুদের সাথে আনন্দ করবেন।

পরিচালক ব্যস্ত, তবে কম ব্যস্ত নন মিথিলাও। বাংলাদেশের ছবির পাশাপাশি কলকাতার ছবি তার সাথে অফিসের কাজের সূত্রে একাধিকবার দৌড়াতে হচ্ছে আফ্রিকাতেও। আর এই সবকিছুর পাশাপাশি চলছে মেয়ে আয়রার স্কুলও। আপাতত কাজের মধ্যে দিয়েই উদযাপন হল পরিচালকের জন্মদিন। এখন না হলেও পরে সময়মতো এই দিনটি পালন করবেন তারা। তার ঝলক যে সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে, সেকথা বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026