নিউজ

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পুজোর আগেই কি বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা?

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় আরো একবার ধাক্কা খেলো রাজ্য সরকার। বৃহস্পতিবার মহার্ঘ ভাতা পুনর্বিবেষণার আরজি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের হার কতটা? কতটাই বা ফারাক? সব একেবারে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।

এতদিন পর্যন্ত ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত মার্চ মাসে তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। সুখের খবর এবারে আরো ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে মহার্ঘ ভাতা। যদি ডিএ এবং ডিআর ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয় তাহলে ৩৪ শতাংশ থেকে এই মহার্ঘ ভাতা বেড়ে ৩৮ শতাংশ হয়ে যাবে। এর ফলে লাভ হবে পেনশনভোগীদের এবং সরকারি কর্মচারীদের। আগামী ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে ওই বৈঠকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করবেন তিনি।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে ৩৮ শতাংশ হয়ে গেলে বাংলা সঙ্গে ঠিক কতটা তফাৎ হবে? আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা এবারে রাজ্য সরকারকে দিতে হবে। যদি কেন্দ্রীয় সরকার আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তাহলে এই মহার্ঘ ভাতার ফারাক হয়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। তখন রাজ্য সরকারের উপরে আরো চাপ পড়বে বলেই মনে করছেন অনেকে। তবে এই বিষয়টা রাজ্য সরকারের জন্য খুব একটা স্বস্তির না হলেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই রায় ছিল অত্যন্ত ইতিবাচক।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026