নিউজ

Gold Price Drop: লক্ষ্মীবারে সোনার দামে ধস! কলকাতায় দীপাবলির আগে অনেক সস্তা হল সোনা

প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষের দিকেই রয়েছে কালীপুজো। এই দীপাবলীর সময় কম বেশি সকলেই সোনা রুপা কিনে থাকেন। এটাই এখন স্বস্তির খবর যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও পুজোর পর থেকে সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। এক সময় ৫০ হাজারের গণ্ডি পার করেছিল হলুদ ধাতু। তবে গত কয়েকদিন ধরে পরপর দাম কমছে সোনার।

আপনাদের জানিয়ে রাখি যে দুর্গাপুজোর সময় হু হু করে দাম কমা দিয়ে শুরু হলেও দশমীর দিন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম। তবে বিশেষজ্ঞরা তখনই জানিয়েছিল দীপাবলির আগে আবার দাম কমবে হলুদ ধাতুর। গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার আরও সস্তা হয়েছে সোনা। এমনকি আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আজ লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত হল? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,৬৩৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৩৭,০৮০ টাকা (কমেছে ১৬০ টাকা)। এছাড়া ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬,৩৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫,০৫৬ টাকা (কমেছে ২২ টাকা), ৮ গ্রামের দাম ৪০,৪৪৮ টাকা (কমেছে ১৭০ টাকা)। ১০ গ্রামের দাম কমেছে ২২০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫০,৫৬০ টাকা। তবে এই দামে যোগ নেই জিএসটি ও অন্যান্য শুল্ক।

Nirajana Nag

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026