ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সপ্তাহের শুরুতেই জলের দামে সস্তা হল সোনা, মুখে হাসি মধ্যবিত্তদের

সোমবার ভারতীয় বাজারে আবারো দাম বাড়ল সোনা এবং রুপোর । সপ্তাহের প্রথম দিনে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,১৭২ টাকা। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দাম বেড়ে ৬১,৩৩৫ টাকায় ঠেকেছে। তবে সপ্তাহের প্রথম দিনে কলকাতায় সোনার দামের সেরকম হেরফের হয়নি। সোনার আগের দামের পারদ সেই উর্ধ্বমুখীই রয়েছে। তবে কিছুটা স্বস্তি দিতে সোনার দামে সামান্য পতন হয়েছে।

সোমবার প্রতি ১০ গ্রামে ১৫০ টাকা দাম কমেছে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার। কলকাতায় সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৪৭ হাজার ২৭০ টাকা। অন্যদিকে সোমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৯ হাজার ৯৭০ টাকা। তবে ১৫০ টাকা করে কমলেও বিয়ের মরশুমে খুব একটা স্বস্তি পায়নি সাধারণ মানুষের। হিসাব মতো দেখতে গেলে ৫০ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছে সোনার দাম। এদিকে শীতে বিয়ের মরশুম। তাই সোনার দামে সেরকম কোনো বিরাট পতন না হলে বিয়ের মরশুমে সোনা কেনা নিয়ে মধ্যবিত্তের কপালে কিন্তু সেই চিন্তার ভাঁজ থেকেই যাবে।

গত সপ্তাহেই শুক্রবার সোনার দাম অনেকটাই বেড়েছিল। বিশেষজ্ঞদের মতে, মার্কিন মুদ্রাস্ফীতি পরিসংখ্যানের জেরে বিশ্ব বাজার এবং ভারতীয় বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। এর জেরে হলুদ ধাতুর দাম বেশ বেড়েছে। অন্যদিকে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের আতঙ্ক। এরমধ্যে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের অবস্থানের কারণে দাম লাফিয়ে বাড়ছে। অনেকে মনে করছেন বিশ্বের স্পট বাজারে এক আউন্স সোনার দাম ১,৮৬৫ ডলারে পৌঁছে যেতে পারে। সেখানে ভারতীয় বাজারে স্বল্পকালীন সময় ৪৯,৫০০ টাকার সর্বোচ্চসীমা ছুঁয়ে যেতে পারে হলুদ ধাতু। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026