বিনোদন

ঠিক হয়ে গেল দিনক্ষণ, সফর শেষ এবার শ্রীময়ীর! আসছে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’

বরাবর দেখা গিয়েছে টিআরপি তালিকায় নম্বর কম থাকায় ধারাবাহিক সম্প্রচার বন্ধ করা হয়। তবে সব ক্ষেত্রে তা হয়না। যেমন স্টার জলসার এই ধারাবাহিক। ভাবছেন কোন ধারাবাহিকের কথা বলছি? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীর কথা বলছি। টিআরপি তালিকায় বরাবর ভালো ফলাফল করে এবার শেষের দিকে পা বাড়াচ্ছে শ্রীময়ী। খুব শীঘ্রই শেষ হতে চলেছে শ্রীময়ী ধারাবাহিকের সম্প্রচার। কয়েকদিন ধরে টেলিপাড়াতে এমনটা তো আগেই আভাস পাওয়া গিয়েছিল।

কয়েকদিন আগেই স্পষ্ট হয়ে যায় এই ছবিটা। ২০২১ শেষ হওয়ার আগের সফর শেষ হচ্ছে শ্রীময়ীর। আর এবার জানা গেল ধারাবাহিক শেষ সম্প্রচারের দিনক্ষণ, কবে শেষবার টিভির পর্দায় ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদারকে দেখতে পাবেন, আর কবে থেকেই বা গৌরব-শোলাঙ্কির ‘গাঁটছড়া’ দেখবার সুযোগ আসবে তা ঘোষণা করে দিল চ্যানেল কর্তৃপক্ষ। স্টার জলসার অন্যতম হিট ধারাবাহিক শ্রীময়ীর সফর শুরু হয়েছিল ২০১৯ সালে। তারপর একটু একটু করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় এই ধারাবাহিক। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের হিট মেগা ‘কৃষ্ণকলি’র রাজত্বে শুধু ভাগ বসায়নি এই ধারাবাহিক বরং সর্বদা ভালো রেজাল্টও করে এসেছে বরাবর।

শুধু এ রাজ্যেই নয়,বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও এখন দাপিয়ে বেড়াচ্ছে শ্রীময়ী। এই ধারাবাহিকের হিন্দি রিমেক ‘অনুপমা’ বর্তমানে হিন্দি ধারাবাহিকের টিআরপি তালিকায় এক্কেবারে শীর্ষ স্থানে থাকছে এই ধারাবাহিক। বর্তমানে দেশের মোট পাঁচটি ভাষায় শ্রীময়ীর রিমেক সম্প্রচারিত হচ্ছে।এক চল্লিশোর্ধ গৃহবধূর ঘুরে দাঁড়ানোর গল্প সকলের সামনে পরিবেশন করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের শ্রীময়ী। কেমনভাবে স্বামীর কাছে অবহেলিত, শ্বশুরবাড়িতে প্রতিদিন অপমানের মুখে পড়া শ্রীময়ী নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেখায় তা এই ধারাবাহিকে দুবছরের বেশি সময় ধরে দেখানো হয়েছে।

এমনকি শ্রীময়ীর সাথে অনিন্দ্যর সঙ্গে বিচ্ছেদের পর রোহিত সেনকে যাতে শ্রীময়ী তাঁর জীবনসঙ্গী হিসাবে বেছে নেয়, সেই প্রার্থনাও করেছে শ্রীময়ীর অনুগামীরা। দীর্ঘসময় পর প্রকৃত ভালোবাসার মানুষের হাতটা ধরলেও শ্রীময়ীর সেই সুখ শেষ অবধি স্থায়ী হবে কিনা সেই নিয়েও চরম দুশ্চিন্তা রয়েছে ধারাবাহিকের শেষলগ্নে এসেও। কারণ সকলের প্রিয় হিরো রোহিত এখন মারণরোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন। রোহিত সেন শেষ পর্যন্ত কি জীবনযুদ্ধে জয়ী হবেন, নাকি শ্রীময়ীকে একা রেখে চলে যাবেন? তা জানতে আর অপেক্ষা কয়েক দিনের। 

কারণ আগামী ২০ শে ডিসেম্বর থেকে স্টার জলসায় সন্ধ্যা ৭টার স্লটে শুরু হচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। সুতরাং হিসাব বলছে ১৯শে ডিসেম্বরই শেষ সম্প্রচার হবে ‘শ্রীময়ী’র। এখন জোরকদমে ধারাবাহিকের শেষভাগের শ্যুটিং-এ ব্যস্ত গোটা টিম, খুব সম্ভবত আগামী ১৫ই ডিসেম্বর শেষ হয়ে যাবে শ্রীময়ীর শ্যুটিং । উল্লেখ্য এই ধারাবাহিকের নায়িকা ইন্দ্রানি হালদার যতখানি সারা ফেলেছে ততখানিই সুপারহিট খলনায়িকাও। কারণ ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তীর জনপ্রিয়তা এখন আট থেকে আশি- সবার মধ্যেই। পাশাপাশি টোটা ওরফে রোহিত সেনের মতো বর তো সকলেই চায়। পাশাপাশি শ্রীময়ীর অন্যমতো হিট চরিত্র ডিঙ্কা ওরফে সপ্তর্ষি মৌলিক শ্রীময়ীর ছোটছেলে একদম আদর্শ পুত্র হিসেবে সকলের বেশ প্রিয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026