ভারতবার্তা ওয়েবডেস্ক: দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই আবারো বাড়লো সোনার দাম। সোনার দাম ৪৫ হাজারের উপরে চলে গেলো। বিগত কয়েকদিন ধরেই কমছিল সোনার দাম। আজ আবার তা বাড়লো। আজ কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৫,৪১০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪২,২১০ টাকা।
সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ০.৪৬ শতাংশ। আজ প্রতি কেজি রুপোর দাম ৪১,৯৯৮ টাকা। ভারতে সোনা রুপোর দাম নির্ভর করে বিশ্ব বাজারে দামের উপর। আজ বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে, আর তার প্রভাব ভারতের বাজারেও দেখা গেছে। বিশ্ব বাজারে সোনার দাম আজ আউন্স প্রতি ১৭২৪.০৪ ডলার, যা বৃদ্ধি পেয়েছে ১.৫ শতাংশ।
সোনার দাম এখনই কোনো স্থিতিশীলতায় আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা তাদের মতে ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হয়ে অর্থনীতি যতদিন না আবার ঘুরে দাঁড়াবে, ততদিন সোনার দামের কমা বাড়া চলতেই থাকবে। অর্থনীতির এই টালমাটাল সময়ে ব্যবসায়ীরা সোনার উপরেই বিনিয়োগ করছে, ফলে আরও বাড়ছে সোনার দাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…