কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই বাড়িতে রমরমিয়ে ‘দারু পার্টি’ চালাচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজ। বলিউড সিনেমা ও টেলিভিশন জগতে তিনি একটি পরিচিত মুখ। তার বিরুদ্ধে এবার লকডাউন ভাঙার অভিযোগ উঠল। শুধু তাই নয়, নিজের বাড়িতেই মদের আসরের আয়োজন করেন এই প্রবীন অভিনেত্রী।
গত বুধবার মুম্বাইয়ের পালি হিলে নিজের আবাসনে কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের ডেকে এনে পার্টি শুরু করেন অভিনেত্রী। বিষয়টি আবাসনের নিরাপত্তীরক্ষীর নজরে আসে এবং তৎক্ষনাৎ তিনি পুলিশে খবর দেন। পুরো বিষয়টিতেই অনিতার দায়িত্বজ্ঞানহীনতার প্রসঙ্গ বারেবারে উঠে এসেছে।
এরপর পুলিশ সেখানে এসে পার্টি বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেন। পুলিশি পদক্ষেপে জমায়েত বন্ধ হয় এবং সেদিনের পার্টিও বন্ধ করে দিতে হয়। তবে অভিনেত্রী এই অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে পালটা ওই রক্ষীর বিরুদ্ধে অভিযোগ করেন।
অনিতা জানান, তার স্বামী সুনীল হিঙ্গোরানি পেশায় একজন ডাক্তার। স্বামীরই এক ঘনিষ্ঠ বন্ধু অসুস্থ হয়ে পড়ায় তিনি স্ত্রী সমেত তাদের বাড়িতে আসেন। অসুস্থতার কারনেই তাদের আসতে বারন করেননি অভিনেত্রী। কিন্তু সম্পূর্ন ঘটনাটি ওই নিরাপত্তারক্ষী পুলিশের সামনে অন্যভাবে তুলে ধরেন যা সম্পূর্ন মিথ্যে। এরপর পুলিশি তরফে অভিনেত্রীর কাছ থেকে ক্ষমা চাওয়া হয় এমনটাই দাবি তার।
এই প্রবীন জনপ্রিয় অভিনেত্রী ‘ঘর ঘর কি কাহানি’, ‘মহাবীরা’, ‘বাগাবত’ সহ বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়ালগুলির মধ্যে ‘আশিকি’, ‘ইনা মিনা ডিকা, ‘তুমরাহি পাখি’, ‘24’, ‘এক থা রাজা এক থি রানী’, ‘মায়া’, ‘ছোটি সরদারনি’প্রভৃতি উল্লেখযোগ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…