ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সপ্তাহের প্রথমেই সুখবর, এক ধাক্কায় ৯,০০০ টাকা কমেছে সোনার দাম

নতুন সপ্তাহ আসতে না আসতেই প্রথম কর্মদিবসে ভারতীয় বাজারে সোনার দাম এক ধাক্কায় অনেকটা পড়ে গেল। সোমবার ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে সোনার দাম কমে হলো ৪৭,৩৫২ টাকা। একইভাবে রুপোর দাম কমেছে পাল্লা দিয়ে। প্রতি কিলোগ্রামে রুপোর দাম ০.৭ শতাংশ কমে গিয়ে দাঁড়িয়েছে ৬৮,২২৩ টাকায়। এর ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে অত্যন্ত খুশি ভারতবাসী।

এই মাসের শুরু থেকেই সোনার দাম বেশ কিছুটা পড়তে শুরু করেছিল ভারতীয় বাজারে। মাসের শুরুতে সোনার দাম এক ধাক্কায় বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল। তখন সোনার দাম ছিল ১০ গ্রামে ৪৪,০০০ টাকার কাছাকাছি। সেখান থেকে তারপর কিছুটা সোনার দাম বাড়ে। গত সপ্তাহ পর্যন্ত ১০ গ্রামে ৩,০০০ টাকা বৃদ্ধি পাওয়ার পর নতুন সপ্তাহের শুরুতে আবারো দাম কমলো সোনালী ধাতুর। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমানে বেশ কয়েকদিন এই রকম একটি দাম স্থায়ী থাকবে সোনার ক্ষেত্রে। গত বছরের আগস্ট মাসে সোনার সর্বোচ্চ দাম রেকর্ড হয়েছিল ৫৬,২০০ টাকা। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৭৪০ টাকা। ফলে এখন আগের রেকর্ড দামের থেকে বর্তমানে এই সোনার দাম ৯,০০০ টাকা কম আছে।

কিন্তু বিশ্ববাজারে আবার সোনার দাম কিছুটা বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ১ আউন্স স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৭৭৭ ডলারে। ডলার বর্তমানে কিছুটা দুর্বল রয়েছে। এই কারণে যে সমস্ত দেশে অন্য মুদ্রা ব্যবহার হয়, সেখানে সোনার দাম কিছুটা কম আছে। খাতায়-কলমে ডলারের দাম মোটামুটি এরকমই যদি থাকে তাহলে কিন্তু সোনার দাম মোটামুটি একই রকম থাকবে আরো বেশ কয়েকদিন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026