রাজ্য

দিদি সিলেক্টিভ অ্যামনেসিয়াতে ভুগছেন, দুর্গাপুরে ভোট প্রচারে গিয়ে ঘোষণা বাবুলের

সোমবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এর হয়ে রোড শো করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। বাবুল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ্য করে বললেন, দিদি সিলেক্টিভ অ্যামনেসিয়াতে ভুগছেন। পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনের সন্ত্রাসের প্রসঙ্গ তুলে মমতাকে বিধলেন বাবুল সুপ্রিয়। বহিরাগতদের নিয়ে এলাকায় ভোট করানোর চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগ প্রথম থেকেই করে আসছেন তৃণমূল কংগ্রেস। এদিন সেই অভিযোগে পাল্টা জবাব দিলেন বাবুল সুপ্রিয়।

বাবুল বললেন, “তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে, লোকসভা তে, বিধান সভাতে কি করেছিল? যদি কোনভাবে মনে হয় অ্যামনেসিয়াতে ভুগছেন। সেটা আবার সাধারণ কোনো অ্যামনেসিয়া না, একেবারে সিলেক্টিভ অ্যামনেসিয়া। বহিরাগতদের জড়ো করা হচ্ছে বলে, তৃণমূল যেটা বলছে আসলে সেটা তাদের টেনশনের মাঝে কমিক রিলিফ দিচ্ছে।”

বাবুল আরো বললেন, “প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক থাকবেন। যারা একেবারে তৃণমূল স্তরে কাজ করবেন, যেটা দিয়ে আটকে দিতেন।” এই মিছিলে প্রবল জনসমাগম দেখে বাবুল সুপ্রিয় অত্যন্ত আপ্লুত। সংবাদমাধ্যমে প্রশ্নে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন বাবুল সুপ্রিয়। বাবুল বললেন, “নিম্ন রুচির কথা যদি বাংলার মুখ্যমন্ত্রী বলেন তবে বাংলার মতো সংস্কৃতি প্রবন একটা রাজ্যে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো অধিকার নেই। ওনার সাথে পায়ের ব্যাথাটা সেরে যায়, এবং তিনি যাতে হেঁটে রাজভবনে পদত্যাগ নিতে পারেন আমরা সে কথা বলছি।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026