করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে রাজ্যে। প্রায় প্রতিদিন বহু মানুষ পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। তারমধ্যে এবারে করোনাভাইরাস রাজ্য সরকারের কিরকম পদক্ষেপ তা জানাতে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠকে বসলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপন এবং রাজ্যপালের মধ্যে সোমবার ৪০ মিনিট ধরে বৈঠক হয় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে।
কেন্দ্র এবং রাজ্যকে এক হয়ে কাজ করার কথা পরামর্শ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। করণা মোকাবিলা করতে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, তা নিয়ে রাজ্যপালের কাছে কোন তথ্য প্রকাশ করছে না রাজ্য প্রশাসন, এই অভিযোগ তিনি তুলেছিলেন দিন কয়েক আগে। তারপরেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে পৌছলেন রাজভবনে।
আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর বেড বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এরকমটা জানিয়েছেন আলাপন। এছাড়াও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জানিয়েছেন, “মানবতার এই সংকটে কেন্দ্র এবং রাজ্যকে একযোগে কাজ করতে হবে। পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…