ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুজোর আগে আবারো খুশির খবর ক্রেতাদের জন্য, রেকর্ড মূল্য থেকে এখনো অনেকটা সস্তায় বিকোচ্ছে সোনা

পুজোর মরশুমে অল্পস্বল্প অনেক এই সোনার গয়না কিনে থাকেন। ফলে পর পর চার দিন সোনার গ্রাফ নিম্নমুখী থাকার ফলে অনেকেই মনে করছিলেন আরো কয়েকদিন এইরকম ভাবে নামতে থাকবে সোনার দাম। তবে সেরকমটা হলো না। শনিবার ক্রেতাদের কিছুটা মনঃক্ষুণ্ণ করে সামান্য দাম বাড়লো সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। সোনার দাম বৃদ্ধি পেলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এখনও ৪৫ হাজারের গণ্ডিতে রয়েছে সোনালী ধাতুর দাম। পাশাপাশি দাম বেড়েছে রুপোর। এক কেজির উপর দাম বৃদ্ধি পেয়েছে এক ধাক্কায় ৩০০ টাকা।

এই মুহূর্তে ২২ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম ৪ হাজার ৫৯৫ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার আট গ্রামের দাম ৩৬ হাজার ৭৬০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা দশ গ্রামের দাম ৪৫ হাজার ৯৫০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনা ১০০ গ্রামের দাম ৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম ৫,০১৩ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ৮ গ্রামের দাম ৪০ হাজার ১০৪ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ১০ গ্রামের দাম ৫০,১৩০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ১ হাজার ৩০০ টাকা। অন্যদিকে এক কিলোগ্রাম রুপোর বাটের দাম ৫৬ হাজার ৭০০ টাকা।

পুজোর মরশুমে পরপর চারদিন দাম অনেকটা কমে গিয়েছিল সোনার। তবে শনিবার খানিকটা দাম বৃদ্ধি পেল সোনালী ধাতুর। তবে রেকর্ড দামের থেকে এখনো পর্যন্ত অনেকটাই নিচে রয়েছে সোনার দাম। তাই ইচ্ছে হলে আজকে কিনে ফেলতে পারেন আপনার পছন্দসই সোনার গয়না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026