সোশ্যাল মিডিয়ার তারকাদের নিয়ে চর্চার শেষ নেই। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা সব ধরনের তারকাদের নিয়েই কৌতূহলী থাকেন সাধারণ দর্শকরা। তাদের শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেটজনতার মাঝে। তাদের শেয়ার করা কোন পোস্টটি নজর এড়ায় না ভক্তদের। এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় এক তরুণ বলি ডিভার ছোটবেলাকার ছবি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেই নিয়েই আপাতত শোরগোল নেটনাগরিকদের মাঝে। ভাইরাল হওয়া কিউটনেসে ভরপুর এই ছবিতে চেনা যাচ্ছে এই গোলমাটোল বলি ডিভাকে?
সাবা পাতৌদির শেয়ার করা এই বাচ্চা মেয়েটির ছবি দেখে উচ্ছ্বসিত অধিকাংশ নেটজনতা। ইনি আর কেউ নন সকলের প্রিয় সারা আলি খান। কয়েকদিন আগে অভিনেত্রীর মাসি সারার ছোটবেলাকার এই ছবি শেয়ার করে নিয়েছিলেন। ছবিতে গোলগাল বাচ্চাটিকে একটি হাত কাটার ফ্রক পরে হাতে একটি জুতো নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে এটি বেশ অনেকদিন আগেকার। এটি শেয়ার করেই ক্যাপশনে সাবা পাতৌদি লিখেছিলেন, “সারা এটা আমার প্রথম মোবাইল”। ক্যাপশন দেখেই মোটামুটি সকলের কাছেই স্পষ্ট হয়েছিল ছবিটি কার। অভিনেত্রীর ভক্তরা এর আগেও অভিনেত্রীর একাধিক ছোটবেলাকার ছবি ভাইরাল হতে দেখেছেন, যার সূত্র ধরে অনেকেই হয়তো আগেই চিনে নিয়েছেন তাদের প্রিয় সারা আলি খানকে। খুশিও হয়েছেন নিজেদের প্রিয় অভিনেত্রীর এমন একটি কিউট ছবি দেখে। অবশ্য সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই।
সারা আলি খান বলিউডের অন্যতম তরুণ উঠতি অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। ২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবি দিয়েই সারা পা রেখেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথম ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে বড়পর্দায় একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। এই মুহূর্তে সাইফ কন্যা যে নিজের এই ছোটবেলাকার ছবির সূত্র ধরেই পুনর্বার চর্চিত হয়েছেন, তা বলার অপেক্ষা রাখছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…