টলিউড

Sohini Sarkar: পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে পুজোর ফ্যাশনে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী সরকার

সোহিনী সরকার টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত ছক ভাঙা অভিনেত্রী। ছবিতে একটু অন্যধরনের চরিত্রেই শুরু থেকে দেখা দেন তিনি। বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা সব জায়গাতেই তার অবাধ বিচরণ। ইদানিং ওয়েব প্ল্যাটফর্মেও তার আনাগোনা বাড়ছে। থিয়েটারের মঞ্চেও কম দক্ষতা অর্জন করেননি সোহিনী। নিজের ছক ভাঙা কাজের জন্য বর্তমান প্রজন্মের কাছে সর্বদাই চর্চায় থাকেন তিনি। একজন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সাবেক সুন্দরীও বটে। সম্প্রতি নিজের সেই সৌন্দর্যের সূত্র ধরেই পুজোর আগে চর্চার আলোয় উঠে এসেছেন অভিনেত্রী।

এখন চারিদিকে উৎসবের আমেজ। পুজো আসছে। আর তার আগেই একেবারে সাবেকি সাজে সোশ্যাল মিডিয়ার পারদ চড়ালেন সোহিনী। কালো ঢাকাই জামদানিতে খোলা পিঠেই উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। খোলা চুলে, কাজল কালো চোখের চাহনি দিয়েই ভক্তদের মনের অন্দরে ঢুকে পড়েছেন তিনি। তার সিঁথি ভর্তি সিঁদুর, কপালের লাল টিপ যেন আগেকার জমিদার গিন্নিদের কথা মনে করিয়ে দিয়েছে সকলকে। কালো রঙে যেন শরতের আকাশে মেঘ ছড়িয়েছেন সোহিনী। আর সেই মেঘের দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া সহজ ব্যাপার নয়।

তবে এই সাজের সাথে বিশেষ গয়না পড়তে দেখা যায়নি তাকে। কানে বড় রূপোলী দুল ছাড়া আর কোন অলংকারের দেখা মেলেনি তার অঙ্গে। এই সাজে নিজের একাধিক ঝলক অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত যা ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে তার ভক্তদের মাঝে। অভিনেত্রীর এই লুক রীতিমতো পাগল করে দিয়েছে নেটজনতার একাংশকে, তা অবশ্য বলার অপেক্ষা রাখছে না।

তবে অভিনেত্রীর এই জমিদারি সাজে লাস্যময়ী হয়ে ওঠার পিছনে রয়েছে ‘ইন্দু বাই জয়ীতা’র সংগ্রহের ঢাকাই জামদানি। অভিনেত্রীর পরনের এই শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। যদি পুজোর আগেই এমন শাড়ি পেতে চান তাহলে পকেট থেকে খসাতে হবে মোটা অঙ্কের টাকাও। ২২ হাজার টাকা খরচ করলেই আপনার ব্যক্তিগত সংগ্রহে চলে আসতে পারে ‘ইন্দু বাই জয়ীতা’র এই ঢাকাই জামদানি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026