ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সুখবর! আরও সস্তা হল সোনা রুপার দাম, জেনে নিন আজকের রেট

২০২২ সালে সোনা কেনা বেশ লাভজনক প্রমাণিত হয়েছে বিনিয়োগকারীদের জন্য। মহামারীর চিন্তা, রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, মূল্যবৃদ্ধির বাজার সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা চলছে আন্তর্জাতিক মহলে। সেইসাথে মূল্য ওঠা নামা করছে বাংলার প্রিয় ধাতুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন সোনার দামের কথা বলা হচ্ছে। আপনি যদি এই মুহুর্তে সোনা কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ে দেখুন।

সোনার দামে পতন হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। নতুন দাম শুনলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনিও। আসলে শুধু যে ভারতে দাম কমছে এমনটা নয়। বিশ্ববাজারে সোনার দামের পতনের সাথে পাল্লা দিয়ে বেশ কিছুটা দাম কমেছে ভারতের বাজারেও। গতকাল বুধবার সোনার দাম ছিল ৫২ হাজারের কাছাকাছি। মাল্টিকমোডিটি এক্সচেঞ্জ অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার দাম ০.৬৯ শতাংশ হ্রাস পেয়েছে। সেই হিসেব অনুযায়ী প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজার ৩৮৩ টাকা হয়েছে।

অন্যদিকে সোনার সাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপারও। মাল্টিকমোডিটি এক্সচেঞ্জ অনুযায়ী, রূপার দাম ০.৮২ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে রুপোর দাম এখন ৬৯ হাজার টাকার নিচে। বর্তমানে প্রতি কেজি রুপোর দাম ৬৮ হাজার ২০৩ টাকা। তবে জানিয়ে রাখা ভাল যে মার্কিন ডলার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এর ফলে ইউএস ট্রেজারি বন্ডের উৎপাদন ২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা সরাসরি সোনার দামের উপর প্রভাব ফেলতে পারে। বর্তমানে সোনার দাম নিম্নমুখী হলেও ভবিষ্যতে কি হবে সেটা নির্ধারণ করা যাচ্ছে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026