কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু, চলবে ক’দিন? কী জানাল হাওয়া অফিস

বৈশাখের তীব্র দাবদাহে এরমধ্যে শহরের আকাশে মেঘের ঘনঘটা। তাহলে কি এবারে বৃষ্টি আসতে চলেছে পশ্চিমবঙ্গে? এই প্রশ্ন ঘোরাফেরা করছে গরমে হাঁসফাঁস শহরবাসীর মনে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারাদিন মেঘলা আকাশ বজায় থাকবে আজকে। তার পাশাপাশি আজকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সঙ্গে ঝোড়ো হাওয়া ভ্যাপসা এবং অস্বস্তিকর পরিবেশ থেকে আপনাকে রক্ষা করতে পারে। ইতিমধ্যেই একনাগাড়ে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন কিছু বৃষ্টি হয়নি। তবে এবারে সুখকর খবর দিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির সাথেই থাকবে ঝড়ো হাওয়া। সর্বোচ্চ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের। তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও উত্তরবঙ্গের একাধিক জায়গায় মাঝারি থেকে হালকা কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনার একাংশে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

তবে গরমের মাত্রা কমার আশা তেমন নেই। উল্টে দক্ষিণবঙ্গে কিন্তু লু বোয়ার সম্ভাবনা রয়েছে। গরম বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তাপমাত্রা সঙ্গে ব্যাটিং করছে আপেক্ষিক আর্দ্রতা। তবে বৃষ্টি আসলে কিছুটা হলেও স্বস্তি পাবে দক্ষিণবঙ্গ। অন্যদিকে গত রবিবার থেকে ঝাড়খন্ড বিহার লাগোয়া বাংলার কিছু জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে বীরভূম দিয়ে ঝড় বৃষ্টি শুরু হলেও পশ্চিম বর্ধমানে ব্যাপক তান্ডব চালিয়েছে কালবৈশাখী। ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে রানীগঞ্জ এবং অন্ডাল এলাকায়। অন্য দিকে বৃষ্টি হয়েছে বাঁকুড়ার একটি বিস্তীর্ণ অংশে। বৃষ্টি হয়েছে মালদহ জেলার বিস্তীর্ণ অংশে।

তার সঙ্গেই উত্তরবঙ্গে জারি রয়েছে বৃষ্টি। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং শুক্রবার নববর্ষের দিন কয়েক মিনিটের ঝড়ের তান্ডব রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছিল তুফানগঞ্জকে। গত সপ্তাহে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। এরপর ঝড় এসে কয়েক মিনিটের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় কোচবিহারের এই এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি এবং ভেঙেছে প্রচুর গাছ। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। এর পরেই আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জারি করা হয়েছে বুলেটিন।

এই বুলেটিনে বলা হয়েছে, শনিবার অব্দি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তে বাংলা সব কটি জেলা ভিজতে চলেছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট তো আছেই। তাপমাত্রা সেরকম পরিবর্তন না হলেও বহুকাঙ্খিত বৃষ্টি স্বস্তি দেবে বাংলার মানুষকে। কলকাতার বর্তমান এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং ২৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৮৮ শতাংশ। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026