বলিউড

সমুদ্র সৈকতে বোল্ড লুকে ফাতিমা, বিনা মেকাপ লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী

‘দঙ্গল’ ছবির মাধ্যমেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি পেয়েছেন ফাতিমা সানা শেখ। ছবিতে আমির খানের মেয়ে হিসেবেই দেখা গিয়েছিল তাকে। এই ছবিতে অভিনয় করার পর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা কাজ আসতে থাকে তার কাছে। নিঃসন্দেহে তিনি একজন দক্ষ অভিনেত্রী। মাঝে আমির খানের সাথেও নাম জড়িয়েছিল তার। তবে সেই গুঞ্জন রীতিমতো উড়িয়ে দিয়েছেন এই দুই তারকাই।

অভিনয়ের পাশাপাশি ফাতিমা সানা শেখ অন্যান্য অভিনেত্রীদের মত অংশগ্রহণ করে থাকেন একাধিক বোল্ড ফটোশুটে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তেমনই একটি ফটোশুটের ছবি শেয়ার করে নিয়েছেন নিজেই। সম্প্রতি সমুদ্র সৈকতে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার আনাগোনা নেহাতই কম নয়।

ছবিতে লাল রঙের ক্রপ টপে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে, বিনা মেকাপ লুকেই ছিলেন তিনি। চুলে হাত দিয়েই দুটি পোজ দিয়েছিলেন এই পোশাকে। সমুদ্র সৈকতে এই লুকে অভিনেত্রী যে উষ্ণতায় ছড়িয়েছেন, তা বলাই বাহুল্য। এই ছবি শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে আছেন তার অগণিত ভক্তরাও।

বলাই বাহুল্য, এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও একাধিক কাজ করে ফেলেছেন অভিনেত্রী। উল্লেখ্য, অনিল কাপুর ও তার ছেলে হর্ষবর্ধন কাপুরের সাথে ‘থার’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রীর। এটি সম্ভবত নেটফ্লিক্সে মুক্তি পাবে। এছাড়াও, মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’ ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা মিলবে ফাতিমা সানা শেখের। আপাতত অভিনেত্রীর অনুরাগীরা তাকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026