বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই পায়েল ডান্স গ্রুপ পরিচিত হয়ে উঠেছে নেটিজেনদের একাংশের মাঝে। ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে তাদের, যার সাবস্ক্রাইবারের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। ইতিমধ্যেই তারা ১১৭’টা নাচের ভিডিও শেয়ার করে ফেলেছেন নেটমাধ্যমে। সম্প্রতি ‘টাপা টিনি’র তালে তাদের নাচের ভিডিওটি প্রশংসিত হয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে। রইল সেই ভিডিও।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ৬’দিন আগে নিজেদের চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছেন তারা। লাল ও সাদার মিশ্রণে শাড়ি ও কালো ব্লাউজে সেজেছিলেন এই তিন যুবতী। একেবারে গ্রাম্য সাজে সেজে উঠেছিলেন এনারা । পায়ে পরেছিলেন নুপুরও। ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন ৬৫ হাজার মানুষ। প্রশংসাও করেছেন অনেকে, তা কমেন্টবক্সে মন্তব্য দেখলেই স্পষ্ট হবে। বাংলা বছরের শুরুতে, নববর্ষ উপলক্ষেই এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তারা। তাদের নাচ দেখে এইটুকু স্পষ্ট, তারা যথেষ্ট দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…