ভাইরাল & ভিডিও

Viral: অসুস্থতার কারণে দুদিন খাবার দিতে না যাওয়ায় ঠাকুমার খবর নিতে চলে এল খোদ হনুমান, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে সকলের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই আমরা এমন অনেক ভিডিও ভাইরাল হতে দেখি, যা রীতিমতো মন ছুঁয়ে যায়। মনে থেকে যায় অনেকদিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তেমনি এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।

পশুদের সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। এই ভালোবাসা নিঃস্বার্থ। সম্প্রতি বলাই বাহুল্য, সেই নিঃস্বার্থ ভালোবাসার আবারো প্রমাণ পেল গোটা নেটদুনিয়া। কয়েকদিন ধরেই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিওটি একবার দেখার পর, অধিকাংশ নেটজনতা বারবার দেখছেন সেটি। আইএএস অফিসার অবনীশ শরণ নিজের টুইটারের পাতায় এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে আসল বিষয়টি লিখে জানিয়েছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে একটি হনুমান হঠাৎ করেই এক গৃহস্থলীর ঘরে ঢুকে আসে। ঘরে ঢুকেই খাটে শুয়ে থাকা বুড়ি ঠাকুরমার গায়ের উপর উঠে বসে সে। কখনো তার গলা জড়িয়ে ভালোবাসা জাহির করে, আবার কখনো তার উপর বসেই তার মাথায় হাত বুলিয়ে দেয় হনুমানটি। সেই ঘরে ছিলেন আরো এক মহিলা, সম্ভবত তিনি এই বুড়ি ঠাকুরমার ছেলের বউ কিংবা মেয়ে। তিনি হনুমানটিকে দেখে হাত জোড় করে দাঁড়িয়ে ছিলেন। আসলে এই দেশে হনুমানকে ভগবান হিসেবেই পূজা করা হয়।

আসল কথা হল, এই বুড়ি ঠাকুমা রোজ একদল হনুমানকে রুটি দিত খাওয়ার জন্য। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দু-তিনদিন তিনি যেতে পারেননি তাদের খাবার দিতে। তাকে দেখতে না পেয়ে তারা নিজেরাই চলে এসেছিল তার বাড়িতে। ভিডিওটিতেই দেখা গিয়েছে, নিজের চোখে তাকে দেখে তাকে আদর করে চুপচাপ সেখান থেকে চলে যায় সে। আর সেই দৃশ্যই ঘরের মধ্যে উপস্থিত কোন এক ব্যক্তি ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এমন ভিডিও শেয়ার হলে, তা ভাইরাল হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপাতত, এই ভিডিওটি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026