টানা কয়েকদিন দাম বাড়ার পর আজ দাম কমলো সোনার। গতকাল প্রতি ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়েছিল ৪৮ হাজার টাকা। আজ তা কিছুটা কমে ৪৮ হাজারের নীচে নেমেছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৭,৯২০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার জন্যে ভারতের বাজারেও কমেছে দাম।
সোনার দামের সাথে সাথে দাম কমেছে রুপোরও। রুপোর দাম আজ কেজিতে ০.৪% কমে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৪৮,৩১১ টাকা। ভারতে সোনার দাম ঠিক হয় মূলত শেয়ার বাজারের ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামের উপর। বিশ্ব বাজারে এদিন সোনার দামে কিছুটা পতন হয়েছে, আর তারপ্রভাব সরাসরি পড়েছে ভারতের বাজারে।
বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারী দেশ ভারত। বিদেশ থেকে আমদানি করা সোনার উপর জিএসটি, মেকিং চার্জ এবং রাজ্য সরকারের দেওয়া শুল্ক চেপে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সোনার দাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…