মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনো স্কুল-কলেজ খুলবে না। তবে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে তিনি জানিয়েছেন। জুলাইয়ের ২.৬,৮ তারিখে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া হবে।
করোনা সতর্কতার জন্য মার্চের মাঝামাঝি থেকে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় রাজ্যর শিক্ষা দফতর। এছাড়া প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেবার কথা ঘোষণা করা হয়। একাদশ শ্রেণীর সবাইকে পাশ করিয়ে দেবার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
এদিকে গত ১০ জুন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জুলাইয়ে স্কুল খোলার সম্ভাবনা কম। করোনার জন্য এখন অনেক স্কুল কলেজকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাই স্কুল কলেজগুলো আটকে রয়েছে বলে খোলা সম্ভব হচ্ছে না। তাই আজ সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আগামী ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…