ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price Today: মধ্যবিত্তদের মুখে ফুটল হাসি, লক্ষ্মীবারে হু হু করে কমলো সোনা-রুপোর দাম

ওমিক্রনকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতীয় বাজারে দুর্বল থাকল সোনা। বিয়ের মরশুমে সোনার দাম অনেকটাই সাপ সিঁড়ির মতো ওঠা নামা করছে। দাম বাড়া-কমার মধ্যেই সোনা কেনার পরিকল্পনা করছেন মধ্যবিত্তরক। আবার কেউ কেউ বিয়ের মরশুমে সোনার উপহার কিনবেন বলে ঠিক করছেন। এই সপ্তাহের শুরুতেই  ভারতীয় বাজারে অনেকটাই দাম কমেছে সোনার ধাতুর মূল্য। ১০ গ্রাম সোনার দাম এবার ৪৭ হাজারেরও নিচে ঠেকেছে।

বিয়ের মরশুমে ফের দাম কমায় কিছুটা স্বস্তি মধ্যবিত্তের। বেশ কয়েকদিন ধরেই একনাগাড়ে লাগাতার দাম বেড়েছিল সোনার। এবার বিয়ের মরশুমে শুধু সোনা না হু হু কমছে রূপোর দাম। আজকাল রূপোর ট্রেন্ডি কিছু কালেকশনও সোনার মতো জায়গা করে নিয়েছে কলকাতা সহ দেশের অন্যান্য রাজতে সস্তা হয়েছে সোনা।  এই অগ্রহায়ণ মাসে সোনা ও রূপোর দাম দ্রুতগতিতে ওঠানামা করছে। যার ফলে চিন্তা বাড়ছিল সোনার ব্যবসায়ীদের। কারণ বিয়ের মরশুম পড়ে গিয়েছে। আর বিয়ের মরশুমে সোনার দাম আকাশছোঁয়া থাকলে তাহলে তা বেচা-কেনা নিয়ে একটা চিন্তা থেকেই যায়।

একনজরে আজকের সোনার দাম জেনে নেওয়া যাক।

১. ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৭,১২০ টাকা। আর  ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,১২০ টাকা।

২. আর আজকে বাজারে ১ কেজি রূপোর দাম ৬০,৭০০  টাকা

গত বছর করোনার দাপটে আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যা ভারতের বাজারে রেকর্ড দাম হয়েছিল। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। সেই রেকর্ড স্তরের থেকে আপাতত ৮,৪০০ টাকার মতো কম আছে এই হলুদ ধাতুর দাম। যদিও করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে আর তাতে সোনার দাম বাড়তে পারে বলে আশঙ্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026