ভাইরাল & ভিডিও

Viral: ‘নাগিন’ গানে মাটিতে শুয়ে কোমর দোলালেন মাঝবয়সী এক মহিলা, ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

নেটদুনিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে তা ভাইরাল হবেই। প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে। তবে তার মধ্যে সব ভিডিও যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় তাও নয়। তবে যে সমস্ত ভিডিও ভাইরাল হয় তার মধ্যে বেশিরভাগটাই নেটিজেনদের বিনোদনের উপর নির্ভরশীল।

বর্তমান যুগে ইনস্টারিল বানানো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি সকলেই ইনস্টা স্টার হতে চান। তবে এমন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র ফলোয়ার্স বাড়ানোর জন্য যা খুশি একটা বানিয়ে ইনস্টাগ্রামে ছেড়ে দেন। পরে সেটা ভাইরাল হলেও ঐ নির্দিষ্ট মানুষটি হাসির খোরাক হয়ে ওঠেন নেটিজেনদের একাংশের কাছে। সম্প্রতি তেমনি এক মাঝবয়সী মহিলার ইনস্টা রিল ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো ট্রল হতে হয়েছে ওই মহিলাকে। আর সেটা হওয়াটাই স্বাভাবিক।

নেটনাগরিকদের মধ্যে ইদানিং একটি মাঝবয়সী মহিলার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঐ মহিলাটি নীল ও সবুজের কম্বিনেশনে শাড়ি ও ব্লাউজ পরে রয়েছেন। তার সাথে পড়েছেন মানানসই গয়নাও। বলাই বাহুল্য, বেশ সেজেগুজেই রয়েছেন তিনি। কিন্তু তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন তা দেখে হাসি থামছে না নেটিজেনদের। মহিলাটি একটি সাপের মিউজিকে রিল ভিডিও বানিয়েছেন। ভিডিওটি বানানোর সময় মাটিতে রীতিমতো এদিক ওদিক গড়াগড়ি খেলেন এই মহিলা। তার এমন কান্ডকারখানা দেখে নেটনাগরিকদের একাংশ অবাক হয়েছেন বইকি।

এই ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই রীতিমতো ট্রোল করা হয়েছে এই মহিলাকে। ইতিমধ্যেই নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন এই মহিলা। এই ভিডিওটি বানানোর সময় এই মহিলার পিঠ ও পেটের একাংশ ছিল উন্মুক্ত। এই ভিডিও দেখে অনেকেই তার বিরুদ্ধে কু-মন্তব্যও পোষণ করেছেন। তবে এই ভিডিওটিতে যে মহিলাটিকে দেখা যাচ্ছে তার পরিচয় এখনো জানা যায়নি। ইনস্টাগ্রামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026