ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price Today: বাজেটের পরেই দামি হল সোনা ও রূপা, ৭১০০০ টাকা পার করলো…

নতুন অর্থবছরের বাজেট পেশের পরদিনই সোনা-রূপার দামে দেখা গেলো অভূতপূর্ব বৃদ্ধি। বাজেটেই সোনা-রূপার গয়না দামি করার ঘোষনা করা হয়েছিল। এর পরেই দ্রুত গতিতে এই দাম এগিয়ে চলেছে। বৃহস্পতিবার ফিউচার মার্কেটে সোনা ও রৌপ্য উভয়ের দামেই প্রভূত বৃদ্ধি লক্ষিত হয়েছে। এর প্রবণতা দেখে বুলিয়ন বাজারেও দরপতনের সম্ভাবনা রয়েছে। বুধবারের সেশনে সোনালী ধাতুর দাম ১০ গ্রামে ৫৭,৮৮৫ টাকার স্তরে বন্ধ হয়েছিল।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৭৫ টাকা বেড়েছে ও ৫৮,৫৬০ টাকার স্তরে বন্ধ হয়েছে। অন্যদিকে, রৌপ্যও এই দিনে অসাধারণভাবে বেড়েছে এবং এটি ১৫২৮ টাকা বেড়ে কেজি প্রতি ৭১,৩৬৯ টাকার স্তরে ট্রেড করছে। বুধবারের সেশনে, সোনা প্রতি ১০ গ্রাম ৫৭,৮৮৫ টাকা এবং রৌপ্য প্রতি কেজি ৬৯,৮৪১ টাকায় বন্ধ হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে সোনা ও রূপার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুলিয়ন মার্কেটের অবস্থা

বৃহস্পতিবারের সেশনে, বুলিয়ন মার্কেটে সোনা ও রূপার দাম বেড়েছে। ইন্ডিয়া বুলিয়ন্স অ্যাসোসিয়েশন ( https://ibjarates.com ) অনুসারে বৃহস্পতিবার সকালে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ৫৮,৬৮৯ টাকা এবং রূপা প্রতি কেজি ৭১,২৫০ টাকা দামে বন্ধ হয়েছে। একইভাবে, ২৩ ক্যারেট সোনার দর ১০ গ্রাম প্রতি ৫৮,৪৫৪ টাকা, 22 ক্যারেট প্রতি ১০ গ্রাম ৫৩,৭৫৯ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৪,০১৭ টাকায় পৌঁছেছে। এর আগে বুধবার সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৭,৯১০ টাকায় বন্ধ হয়েছিল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026