ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Union Budget 2023: একটু এদিক ওদিক হলেই মাসিক বেতনের ৪০% দিতে হবে আয় কর, বাজেটে রইলো বিশাল বড় ফাঁড়া

সামান্য হেরফের হলেই বড় সমস্যার মধ্যে পড়তে পারেন এবারে ভারতের সাধারণ মানুষরা। সামান্য হেরফের হলেই নতুন কর কাঠামোর আওতায় বড় অংকের আয়কর দিতে হতে পারে তাদের। এবার এমনটাই মনে করছেন ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে করদাতাদের অত্যন্ত সতর্কভাবে তাদের আয় করের হিসাব করতে হবে। না হলে একটু এদিক ওদিক হলেই অনেক বেশি টাকা দিতে হতে পারে ভারতের করদাতাদের। তাহলে চলুন এই নতুন কর ব্যবস্থার ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

অবেতনভোগী করদাতা: যদি আপনার আয় ২০০০ টাকা বৃদ্ধি পায় এবং আপনার বার্ষিক আয় সাত লক্ষ টাকা থেকে বেড়ে ৭ লক্ষ ২ হাজার টাকা হয় তাহলে কিন্তু আপনাকে ২৫,২০০ টাকা আয়কর দিতে হবে। অর্থাৎ আপনি যে আয় করবেন তার প্রায় ৪০ শতাংশ আপনাকে আয়কর দিয়ে দিতে হবে। যদি আপনার আয় সাত লক্ষ টাকা হতো তাহলে আপনাকে কোন আয়কর দিতে হতো না।

বেতনভোগী করদাতা: আগামী অর্থ বর্ষ থেকে বেতনভোগীরা ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়ে যাচ্ছেন। তাই তাদের ক্ষেত্রে এই সীমাটা ৭.৫ লক্ষ টাকা। যদি ওই কর্মীর বার্ষিক বেতন ২০০০ টাকা বৃদ্ধি পায় তাহলে আপনাকে আয়কর বাবদ ২৫,২০০ টাকা দিতে হবে।

এতদিন পর্যন্ত করদাদারা যে সমস্ত ডিডাকশন এবং কর ছাড়ের সুবিধা গ্রহণ করে এসেছেন। সে সমস্ত সুবিধা নতুন কর কাঠামোয় মিলবে না। পুরনো কাঠামোয় কর বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল ৮০ ধারার কিছু ট্যাক্স ডিডাকশন। কিন্তু সেই সমস্ত সুবিধা এবারে আপনারা পাবেন না। তাই কিন্তু যাবতীয় বিষয় নিয়ে অত্যন্ত সতর্কভাবে আপনাকে পা ফেলতে হবে। নাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত কর দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026