খেলা

IND Vs PAK: নির্ধারিত হলো ভারত-পাকিস্তান T20 ম্যাচের সময়সূচী! চরম উত্তেজনা ক্রিকেট মহলে

ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেটের সংঘর্ষ শেষবারের মতো ক্রিকেটপ্রেমীরা উপলব্ধি করেছিলেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা ভেবে একমাত্র বিশ্বকাপেই মুখোমুখি হয় চিরশত্রু এই দেশ দুটি। ফলশ্রুতিতে, ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বিশ্ব ক্রিকেটের সকল ক্রিকেটপ্রেমীরা। এমনকি ম্যাচের সময়সূচী ঘোষণা হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় টিকিট বিক্রির প্রক্রিয়া।

অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী সেই দুটি দল আবারও মুখোমুখি হতে চলেছে ক্রিকেটের ময়দানে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে এবার বাবর আজমদের বিপক্ষে খেলবে না বিরাট কোহলিরা। বরং পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিপক্ষে খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে স্মৃতি মন্ধনারা। সেই ম্যাচের সময়সূচি প্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।

আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে জায়গা দেওয়া হয়েছে। ‘বি’ গ্রুপে ভারত-পাকিস্তান ছাড়াও রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দল। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দুই গ্রুপ মিলিয়ে বিশ্বকাপের আসরে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ১২ই ফেব্রুয়ারি খেলবে ভারত ও পাকিস্তান। কেপটাউনের নিউল্যান্ডসে সন্ধ্যা ৬:৩০ থেকে শুরু হবে এই ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেস, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সারওয়ানি, পূজা বস্ত্রাকার, রাজেশ্বরী শিখা গায়কোয়াড।

রির্জাভ বেঞ্চ: সবিনেনি মেঘনা, স্নেহ রানা, মেঘনা সিং।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026