দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। আজ নবমী। পুজো প্রায় শেষের মুখে। মনে হালকা বিষন্নতা নিয়েও বঙ্গবাসি মেতে রয়েছে পুজোর শেষ দুই দিন আনন্দে কাটানোর জন্য। আবার অনেকে বর্তমানে দশমীর আগে সোনা বা রূপো কিনে নিতে চাইছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি আজ ৪ অক্টোবর নবমীর দিন সোনা রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে শেষ কয়েক দিনের তুলনায়। গত দুই দিন আগে রেকর্ড পরিমাণ দাম হ্রাস পেয়েছিল সোনা ও রুপোর। কিন্তু আজ নবমীর দিন সোনার দাম বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। তবে বিশেষজ্ঞদের মতে দীপাবলীর সময় সোনার দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে ভারতে।
গুডস রিটার্ন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ প্রতি দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ১১০ টাকা। অন্যদিকে আজ নবমীর দিন রুপোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রুপোর দর বেড়েছে প্রায় ৫০০ টাকা। আজ ১ কেজি রুপোর দাম ৫৭ হাজার ৪০০ টাকা। বিশেষজ্ঞদের মতে পুজো কাটলেই দীপাবলীর আগে ফের সোনা ও রুপোর দাম অনেকটাই কমে যাবে।
আজ কলকাতায় দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ১১০ টাকা। অন্যদিকে মুম্বাইতে দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ১১০ টাকা। রাজধানী শহর দিল্লিতে দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ২৮০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…