নিউজ

বড় খবর রেলযাত্রীদের জন্য! ৫০০ টির বেশি ট্রেনের সময়সূচি পরিবর্তন করল ভারতীয় রেল

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। এর মধ্যেই যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল একটি বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, নতুন করে তৈরি হবে এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিল। তাতে প্রায় ৫০০ টির বেশি মেল ট্রেনের সময় পরিবর্তন হবে। আসলে মেইল এক্সপ্রেস ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এতে যাত্রী পরিষেবার যে প্রভূত উন্নতি হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

রেলের তরফে জানানো হয়েছে, ৬৫ জোড়া ট্রেনকে ‘সুপারফাস্ট’ ক্যাটাগরিতে রূপান্তরিত করা হয়েছে। সামগ্রিকভাবে, সমস্ত ট্রেনের গড় গতি প্রায় ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা অতিরিক্ত ট্রেন পরিচালনার জন্য প্রায় ৫ শতাংশ অতিরিক্ত রুট প্রদান করবে। ভারতীয় রেল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন ট্রেনের টাইম টেবিল বা ‘ট্রেন অ্যাট আ গ্ল্যান্স (TAG)’ প্রকাশ করেছে। এই সময়সূচী ১ অক্টোবর থেকে কার্যকর হয়ে গেছে। নতুন সময়সূচীতে, বন্দে ভারত এক্সপ্রেসের মতো বেশ কয়েকটি প্রিমিয়াম ট্রেন নতুন দিল্লি-বারানসী এবং নয়া দিল্লি-কাতরার মধ্যে চালু করা হয়েছে।

পরিসংখ্যানের কথা মাথায় রেখে বলতে গেলে শেষ কয়েক বছরে সময় মতো ট্রেন আসা-যাওয়া প্রসঙ্গে ব্যাপক উন্নতি করেছে ভারতীয় রেল। যেখানে ২০১৯-২০ সালে ট্রেনের সময়ানুবর্তিতা ৭৫ শতাংশ ছিল সেখানে চলতি বছরে প্রায় ৯ শতাংশ বেড়ে তা হয়েছে ৮৪ শতাংশ। ভবিষ্যতে এই শতাংশের অংক আরো বাড়বে বলেই আশা রেল কর্তৃপক্ষের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026