কয়েক সপ্তাহ টানা বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। গত কয়েকদিনের মতো আজও অনেকটাই কমলো সোনার দাম। আজ ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.২৫% কমে হয়েছে ৩৯,৭১০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে উল্লেখযোগ্য ভাবে। প্রতি কেজি রুপোর দাম ০.০৪% কমে হয়েছে ৪৬,৩৭২ টাকা। গত সপ্তাহে ইরান আমেরিকার মধ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত বাড়ছিল সোনার দাম।
এই সপ্তাহের শুরু থেকেই আবার কমতে শুরু করেছে সোনার দাম। গত সপ্তাহে যেখানে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪১,৩০০ টাকা, সেখানে আজ সোনার দাম ৩৯,৭১০ টাকা। সোনার দাম টানা কমার ফলে বিবাহের মরসুমে হাসি ফুটবে স্বর্নকারদের মুখে। সোনার ক্রমাগত বাড়ার ফলে যথেষ্টই চিন্তায় ছিলেন তারা। আগের বিয়ের মরসুমে সোনার দাম ওঠানামা করলেও এতটা দাম বাড়েনি, ফলে কেনাকাটা ভালোই হয়েছিল। কিন্তু ইরানে মার্কিন আক্রমণে ইরানি জেনারেল কাসেম সোলেমানির মৃত্যুর পরে সোনার দাম হু হু করে বাড়তে থাকে।
আরও পড়ুন : আগামী ৪৮ ঘণ্টায় ফের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস
এরপরই আবার সোনার দাম কমে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে সেকথা বলাই যায়। এদিকে কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করে বলেছে, এবার থেকে সোনার গয়নায় হলমার্কিং করা বাধ্যতামূলক। ব্যবসায়ীদের এক বছর সময় দেওয়া হয়েছে তাদের হলমার্কিং না করা গয়নার স্টক খালি করার জন্য। গতকাল থেকেই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
সস্তায় সোনা কিনতে ক্লিক করুন এখানে (CLICK HERE)
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…