নিউজ

জইশ, লস্কর-সহ একাধিক জঙ্গি, সাধারণতন্ত্র দিবসে হামলার ছক

আরও একবার নাশকতার ছক জেহাদিদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবী পুলওয়ামায় একটি গোপন বৈঠক করা হয়েছে সাধারণতন্ত্র দিবসে হামলা করার। পরিকল্পনা করেছে জইশ, লস্কর-সহ একাধিক জঙ্গি সংগঠন। পুলওয়ামার একটি আপেল বাগানে করা পরিকল্পনায় সামিল ছিল জামাত-উদ-দাওয়ার সাধারণ সম্পাদক আমির হামজা, জইশ প্রধান মাসুদ আজহারের ভাই মৌলানা ওমর ও লস্করের আরও বেশ কয়েকজন কমান্ডার।

হামলার নিশানায় রয়েছে দিল্লী, জম্মু, শ্রীনগরের সেনাঘাঁটি-সহ ভারতের একাধিক শহর। হামলার ছক জানতে পেরে নড়েচড়ে বসেছে প্রতিরক্ষামন্ত্রক। সড়কপথ এবং জলপথ সবদিক থেকেই সুরক্ষা ব্যবস্থা উন্নত করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন : সন্ত্রাস দমনে ভারত মার্কিন মুকুলের মডেল অনুসরণ করুক, সুর চড়ালেন রাওয়াত

অন্যদিকে কাশ্মীরে ধৃত হিজবুল মুজাহিদিন জঙ্গিকে জেরা করে জানা গেছে নতুন দিল্লীতে বিস্ফোরণের ছক ছিল তাদের এছাড়া পাঞ্জাব ও চণ্ডীগড়েও নাশকতার পরিকল্পনা ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026