ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দারুন খবর, এক ধাক্কায় ১,১০০ টাকা কমল সোনার দাম, দেখুন আজকে সোনালী ধাতুর নতুন দাম

উৎসবের মরশুমে সোনা এবং রুপোর দাম বেশ অনেকটাই এক ধাক্কায় পরিবর্তিত হতে পারে। লাগাতার দ্বিতীয়বারের জন্য সোনা এবং রুপোর দাম আবারো হয়ে গিয়েছে পরিবর্তিত। তবে শুধু উৎসবের মরশুম বলে নয়, বিগত অনেক বছর ধরেই সোনা এবং রুপোর দাম সাধারণত মূল্যবৃদ্ধির প্রতীক মাত্র। যেহেতু এই মুহূর্তে ভারতের মূল্য বৃদ্ধি কিছুটা উপর দিকে তাই, আজ গতকালের তুলনায় অনেকটাই কমের দিকে রয়েছে সোনার দাম। প্রতি এক গ্রামে আজ ১০ টাকা কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার দাম। অন্যদিকে প্রতি এক গ্রামে ১১ টাকা কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। চলুন জেনে নেওয়া যাক, আজ কিরকম চলছে সোনার দাম এবং গতকালের তুলনায় কতটা কি কমলো দাম

গুড রিটার্নস ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতে প্রতি এক গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭৯০ টাকা। গতকাল এই ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৮০০ টাকা। অর্থাৎ এই দাম গতকালের তুলনায় প্রতি এক গ্রামে ১০ টাকা করে কমেছে। প্রতি ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৩৮,৩২০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৯০০ টাকা এবং ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭৯,০০০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামে প্রায় ১,০০০ টাকা দাম কম হলো ২২ ক্যারেট সোনার।

তবে এর পাশাপাশি, দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। গতকাল যেখানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,২৩৬ টাকা, সেখানেই আজ এক গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫,২২৫ টাকা। অর্থাৎ প্রতি এক গ্রামে ১৭ টাকা করে দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। পাশাপাশি ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৪১,৮০০ টাকা, ১০ গ্রামের দাম ৫২,২৫০ টাকা, ১০০ গ্রামের দাম ৫,২২,৫০০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামে প্রায় ১,১০০ টাকা দাম কমলো ২৪ ক্যারেট সোনার.

একইভাবে দাম কমেছে রুপোর। গতকালের তুলনায় আজ রুপোর দাম প্রতি গ্রামে কমেছে ০.২০ টাকা অর্থাৎ ২০ পয়সা করে। আজ কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৫৭.৬০ টাকা। একইভাবে ৮ গ্রাম রুপোর দাম ৪৬০.৮০ টাকা। ১০ গ্রামের দাম ৫৭৬ টাকা। ১০০ গ্রামের দাম ৫,৭৬০ টাকা এবং ১ কিলোগ্রাম দাম ৫৭,৬০০ টাকা। অর্থাৎ সেই হিসেবে দেখতে গেলে প্রতি এক কিলোগ্রামে ২০০ টাকা দাম কমেছে রুপোর। আন্তর্জাতিক দামের নিরিখেই মূলত সোনা এবং রুপোর দাম কিছুটা কমের দিকে রয়েছে। আন্তর্জাতিক বাজারে এই দাম কিছুটা বৃদ্ধি পায় তাহলে আগামীকাল সোনা এবং রুপোর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে এই সোনা ও রূপো কেনার সব থেকে ভালো সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026