ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রাখিবন্ধনের আগে দারুণ উপহার, এক ধাক্কায় ১,১০০ টাকা দাম কমলো সোনার, দেখে নিন সোনা ও রুপোর নতুন দাম

উৎসবের মরশুমে সোনা এবং রুপোর দাম বেশ অনেকটাই এক ধাক্কায় পরিবর্তিত হতে পারে। আর কিছুদিনের মধ্যেই রাখি বন্ধন উৎসব আসতে চলেছে। আগামী ১১ই আগস্ট হবার কথা রাখি বন্ধন উৎসব। তারই প্রাক্কালে এবারে সোনা এবং রুপোর দাম হতে চলেছে পরিবর্তিত। তবে শুধু উৎসবের মরশুম বলে নয়, বিগত অনেক বছর ধরেই সোনা এবং রুপোর দাম সাধারণত মূল্যবৃদ্ধির প্রতীক মাত্র। যেহেতু এই মুহূর্তে ভারতের মূল্য বৃদ্ধি কিছুটা উপর দিকে তাই, আজ গতকালের তুলনায় অনেকটাই কমের দিকে রয়েছে সোনার দাম। প্রতি এক গ্রামে আজ ১০ টাকা কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার দাম। অন্যদিকে প্রতি এক গ্রামে ১১ টাকা কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। চলুন জেনে নেওয়া যাক, আজ কিরকম চলছে সোনার দাম এবং গতকালের তুলনায় কতটা কি কমলো দাম

গুড রিটার্নস ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতে প্রতি এক গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭১০ টাকা। গতকাল এই ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৭২০ টাকা। অর্থাৎ এই দাম গতকালের তুলনায় প্রতি এক গ্রামে ১০ টাকা করে কমেছে। প্রতি ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৩৭,৬৮০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭,১০০ টাকা এবং ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪,৭১,০০০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামে প্রায় ১,০০০ টাকা দাম কম হলো ২২ ক্যারেট সোনার।

তবে এর পাশাপাশি, দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। গতকাল যেখানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,১৪৯ টাকা, সেখানেই আজ এক গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫,১৩৮ টাকা। অর্থাৎ প্রতি এক গ্রামে ১১ টাকা করে দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। পাশাপাশি ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৪১,১০৪ টাকা, ১০ গ্রামের দাম ৫১,৩৮০ টাকা, ১০০ গ্রামের দাম ৫,১৩,৮০০ টাকা। অর্থাৎ ১০০ গ্রামে প্রায় ১১০০ টাকা দাম কমলো ২৪ ক্যারেট সোনার

একইভাবে দাম কমেছে রুপোর। গতকালের তুলনায় আজ রুপোর দাম প্রতি গ্রামে কমেছে ০.৪০ টাকা অর্থাৎ ৪০ পয়সা করে। আজ কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৫৮ টাকা। একইভাবে ৮ গ্রাম রুপোর দাম ৪৬৪ টাকা। ১০ গ্রামের দাম ৫৮০ টাকা। ১০০ গ্রামের দাম ৫,৮০০ টাকা এবং ১ কিলোগ্রাম দাম ৫৮,০০০ টাকা। অর্থাৎ সেই হিসেবে দেখতে গেলে প্রতি এক কিলোগ্রামে ৪০০ টাকা দাম কমেছে রুপোর। আন্তর্জাতিক দামের নিরিখাই মূলত সোনা এবং রুপোর দাম কিছুটা কমের দিকে রয়েছে। আন্তর্জাতিক বাজারে এই দাম কিছুটা বৃদ্ধি পায় তাহলে আগামীকাল সোনা এবং রুপোর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে এই সোনা ও রূপো কেনার সব থেকে ভালো সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Nirajana Nag

Recent Posts

বৈশাখের দহনে স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, কলকাতায় বাড়বে গরম

বৈশাখ পড়তেই চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা…

April 19, 2026

অক্ষয় তৃতীয়ায় সোনার আগুন দাম! কলকাতাসহ বড় শহরে আজ কত দরে মিলছে হলমার্ক গয়না

অক্ষয় তৃতীয়া মানেই সোনা কেনার শুভ দিন—এই বিশ্বাসে প্রতিবছরই বাজারে ভিড় উপচে পড়ে। কিন্তু ২০২৬…

April 19, 2026

মাত্র ২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য সস্তায় দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করছে। বর্তমান…

April 19, 2026

৫ মাস পর্যন্ত চলবে BSNL-এর এই সস্তা প্ল্যান, প্রতিদিন 2GB ডেটা সহ থাকছে আনলিমিটেড কলিং

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের জন্য আবারও দারুণ সস্তা একটি রিচার্জ প্ল্যান নিয়ে এল।…

April 19, 2026

প্রতি মাসে একদিন করে ঋতুকালীন ছুটি, নয়া নীতি চালু করল এই রাজ্য সরকার

কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহানুভূতিশীল ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে ঋতুচক্রের…

April 19, 2026

দক্ষিণবঙ্গে ৪০ ডিগ্রির পথে পারদ! উত্তরে ভারী বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

চৈত্রের শেষ থেকে ক্রমেই বেড়ে চলেছে গ্রীষ্মের তাপ। চড়া রোদ এবং ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস…

April 18, 2026