আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে দুর্গাপূজার। দুর্গাপূজা মৌসুমে গা ভাসিয়ে পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন বহু মানুষ। তার মধ্যে এবার গয়না ক্রেতাদের জন্য এল একটা ভাল খবর। দুর্গা পূজার দিন কয়েক আগেই দাম কমলো সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ২০ টাকা। একই হারের দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার।
মঙ্গলবার সকাল ১১.০০ টার দাম অনুযায়ী কলকাতায় ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৪,৬৭৩ টাকা। আট গ্রাম হলমার্ক সোনার দাম ৩৭,৩৮৪ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৬ হাজার ৭৩০ টাকা, ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা।
অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,০৯৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৪০,৭৮৪ টাকা, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫০,৯৮০ টাকা এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,০৯,৮০০ টাকা। অন্যদিকে এক কেজি রুপোর বাটের দাম ৫৭,০০০ টাকা।
গত ৩ দিনে সোনার দামে কোন পরিবর্তন না হলেও সপ্তাহের দ্বিতীয় দিনে বেশ খানিকটা কমেছে সোনার দাম। তবে এই দিন দাম বৃদ্ধি হয়েছে রুপোর। গত দুই সপ্তাহে এদিন সর্বোচ্চ রয়েছে রুপার দাম। সোমবার ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭১৫.১৪ মার্কিন ডলার। তবে মঙ্গলবার এর মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এই দাম দাঁড়িয়েছে ১,৭২২.২৬ মার্কিন ডলারে। তবুও দেশীয় বাজারে দাম কমেছে সোনার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…