বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।
এই ভোজপুরি সুপারস্টারের জনপ্রিয়তা শুধুমাত্র যে দেশের মাটিতে, এমনটা নয়। বিদেশেও এই অভিনেতার অনেক অনুরাগী রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গ্ল্যামার ওয়ার্ল্ডে বড় নাম করে নিয়েছেন। তাইতো অভিনেতার কোন গান ইউটিউবে রিলিজ করলেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে লাখ লাখ অনুরাগীরা মুহুর্তের মধ্যে ভিডিওতে লাইক দেন এবং অনেকেই কমেন্ট করেন। সম্প্রতি অভিনেতার টিউশন ওয়ালি গানটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
এই ভোজপুরি গানে খেসারি লাল যাদবের সাথে রয়েছেন অভিনেত্রী আস্থা সিং। এই গানে খেসারি একজন তরুণ কলেজ ছেলের চরিত্রে অভিনয় করেছেন যে একটি মেয়ের প্রেমে পড়ে যে লাইব্রেরিতে বেশি সময় কাটায়। অভিনেতা তাকে দেখতে লাইব্রেরিতে গেলেই সেই ‘টিউশন ওয়ালি’ অভিনেত্রীও খেসারির প্রেমে পড়ে যান। এরপর খেসারি ও আস্থার গভীর রসায়ন বেশ পছন্দ হয় নেট নাগরিকদের। বলা বাহুল্য, প্রেমিক যুগলের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…