নিউজ

লকডাউন পালনে অভিনব উদ্যোগ এই রাজ্যে, মিলতে পারে সোনা থেকে সমস্ত ঘর সাজাবার জিনিস

দেশে লক ডাউন পালনের জন্য পুলিশ প্রশাসন নাজেহাল। করোনার প্রকোপে দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার লক ডাউন। আগামী ৩রা মে এই লক ডাউনের শেষ দিন। কিন্তু দেশের আংশিক মানুষ মানছেন না লক ডাউন। সরকার, পুলিশ ও চিকিৎসকরা দেশ ও মানুষের স্বার্থে বারবার মানুষের কাছে একই আবেদন রাখছেন, যা হল ঘরে থাকা। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে সতর্ক করা হচ্ছে। আর কেরলের এক গ্রামে লক ডাউন পালনে এক অভিনব উদ্যোগ দেখা গেল।

ঘরে থাকলেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে অনেকটাই। আর কেরলের মালাপ্পুরম জেলার থাজেখোড়ে গ্রাম পঞ্চায়েত লক ডাউন পালনে এক অভিনব ভাবনায় মানুষকে লক ডাউন সফলের জন্য উৎসাহিত করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেরলের তাঝেকোড়ে গ্রাম পঞ্চায়েত জানিয়েছে গ্রামবাসীদের পুরস্কার দেওয়া হবে লক ডাউন সফল করলে।

ওই গ্রামে যেই পরিবার যত বেশি লক ডাউন নিয়মকে পালন করবে সেই পরিবার প্রতিযোগিতায় স্থান অধিকার করবে। প্রতিযোগীতার পুরস্কারগুলিও রয়েছে আকর্ষণীয়। সোনা থেকে শুরু করে রয়েছে রেফরিজারেটর, ওয়াশিং মেশিন ও সান্ত্বনা পুরস্কার। লক ডাউন নিয়ম পালনে সেরা হলে প্রথম পুরস্কার থাকবে সোনা। দ্বিতীয় হলে সেই পরিবার পাবে রেফ্রিজারেটর ও তৃতীয় হলে মিলবে ওয়াশিং মেশিন। এছাড়াও ৫০টি সান্ত্বনা পুরস্কারও রয়েছে।

যদিও দেশের অন্যান্য রাজ্যগুলির থেকে কেরল অনেকটাই ভাল জায়গায় রয়েছে। তার ফলে কেরলের সরকার পিনারাই বিজয়ন সরকারের প্রশংসায় পঞ্চমুখ সকলে। ওই গ্রামে লক ডাউন শুরুর পর থেকে চলে এই প্রতিযোগিতা। লক ডাউন শেষ হলে মিলবে পুরস্কার। ওই গ্রামে সকলে লক ডাউন ঠিকমতো পালন করছে কিনা তার জন্য কয়েকজনকে নিয়োগ করা হয়েছে। পরিবারগুলিকে লক ডাউন শেষে পর্যবেক্ষণ করে কুপন দেওয়া হবে। তারপরেই তারা পেয়ে যাবেন পুরস্কার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026