নিউজ

লকডাউনে দুঃসংবাদ বলিউডে! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলেন অভিনেতা ইরফান খান

কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝে একের পর এক দুঃসংবাদের সাক্ষী থাকছে বলিউড। সেলেবদের মধ্য করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এখন নতুন কিছু নয়। মাঝে পিতাকে হারিয়েছেন কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী। খুব কম সময়ের ব্যবধানে চলে যান আর এক জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মা। উভয়েই তাদের কাছের মানুষের শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি লকডাউনের কারনে। মায়ের মৃত্যুতে ইরফান দুঃখজনকভাবে ভেঙে পড়েন।

এই ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের কোকিলাবিন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইরফান। মায়ের চলে যাওয়ার শোক তিনি কাটিয়ে উঠতে পারেননি, যা তার আচরনে ছিল স্পষ্ট। এছাড়াও দীর্ঘদিন ধরে নিউরোএন্ডোক্রাইম টিউমারের সঙ্গে যুদ্ধ করছিলেন অভিনেতা। রোগাক্রান্ত হবার কারনেই বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে একপ্রকার দূরত্ব বানিয়ে ফেলেছিলেন তিনি।

তার শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’এর প্রমোশনেও একই কারনে হাজির থাকতে পারেননি তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার মৃত্যুর কারন নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ইরফানের মানসিক স্বাস্থ্যের অবনতির কথা অবশ্যই জানা গিয়েছে এবং যা এই পরিস্থিতিতে স্বাভাবিক হিসেবেই মেনে নেওয়া উচিৎ।

লকডাউনের কারনে মায়ের শেষকৃত্যে হাজির থাকতে পারেননি তিনি। পরবর্তীতে শোকস্তব্ধ অভিনেতা পরিবারের লোকজনের সঙ্গে ভিডিওকলে কথা বলেন। মা কে হারানোর মাশুল গুনছিলেন তিনি, সম্ভবত এটিই তার গুরুতর শারীরিক অবনতির কারন। তার মৃত্যুতে শোকাহত বলিউড ইন্ডাস্ট্রি। একটি মহান অভিনেতাকে তারা হারালেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026