চলতি সপ্তাহের শুরুতে সব রেকর্ড ভেঙে সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের আগস্ট মাসের রেকর্ডও ভেঙেছে এই কয়েকদিনের রেট। ফলে মাথায় হাত পড়েছিল ক্রেতা বিক্রেতা উভয়ের। গতকাল বুধবার এই মূল্যবান হলুদ ধাতুর দাম সামান্য কমলেও আজ বৃহস্পতিবার ফের বৃদ্ধি পেল সোনার দাম। সোনার সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। আজ ২৩ মার্চ, বৃহস্পতিবার ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
ফের দাম বেড়ে গেল সোনার। বুধবার কিছুটা দাম কমেছিল সোনা-রুপোর। বৃহস্পতিবারের বাজার খুলতেই অন্য চিত্র। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬৫০ টাকা। বৃহস্পতিবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৪৮০ টাকা। ১০ গ্রাম গয়নার সোনার দাম যাচ্ছে ৫৪,৮০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার নতুন দাম ৫,৯৭৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫৯,৭৮০ টাকা।
পিছিয়ে নেই রুপোও। সোনার পাশাপাশিই বৃহস্পতিবার দাম বাড়ল এই ধাতুরও। ১ কেজি রুপোর দাম বাড়ল ১০০০ টাকা। এক কেজি রুপোর বাটের নতুন দাম ৭২,৬০০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…