নিউজ

Indian Railway: ট্রেনে ঘুমানোর রয়েছে অনেক নিয়ম, না মানলে হতে পারে বড় জরিমানা, জানুন বিস্তারিত

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাঁরা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বিশেষ করে স্লিপার ট্রেনে অন্য যাত্রী উচ্চস্বরে ফোনে কথা বললে, ঘুমের ব্যাঘাত ঘটে। কিন্তু আপনি কি জানেন যে ট্রেনে রাতে সকলের নিশ্চিন্তে ঘুমের জন্য ৪ টি নিয়ম তৈরি করেছে ভারতীয় রেল।

 

ট্রেনে যাতে যাত্রীদের ঘুমের ব্যাঘাত না হয়, সেই কারণে বেশ কয়েকটি নিয়ম তৈরি করেছে ভারতীয় রেল। সেই নিয়ম না মানলে জরিমানা হতে পারে আপনারও। সুতরাং ট্রেনে ভ্রমণ করার আগে অবশ্যই জেনে নিন সেই সমস্ত নিয়ম। নয়তো বড় জরিমানা দিতে হতে পারে আপনাকে। রাতে ঘুম সমন্ধিত রেলের চারটি নিয়ম জেনে নিন এইখানেই।

 

ভারতীয় রেলে রাতে ঘুমানোর ৪ নিয়ম:

  1. ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনে যাত্রার সময় রাত ১০টার পর ট্রেনে কোনো যাত্রী উচ্চস্বরে কথা বলতে পারবেন না। কেউ যদি এমনটি করতে দেখা যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
  2. রাত ১০টার পরও যাত্রী তার কোচের বাতি জ্বালাতে পারেন না। বাকি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাকে যে কোনো অবস্থাতেই লাইট বন্ধ করতে হবে।
  3. কোনো যাত্রী যদি মধ্যরাতের পর ট্রেনে যাত্রা শুরু করেন, তাহলে তার টিকিট চেক করা যাবে না। সকাল ৬টার পরই যাত্রীদের টিকিট চেক করা যাবে। এই সময়ে কেউ তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারবে না।
  4. ট্রেনে ওঠার পর কোনো ব্যক্তি তার বগি বা সিটে বসে উচ্চস্বরে কথা বলতে পারবে না। অভিযোগ পেলে দোষীদের জরিমানা হতে পারে।
Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026