নিউজ

লক্ষ্মীপুজোর পর বিরাট পতন সোনার দামে, দাম কমছে রুপোরও, জানুন আজকের সর্বশেষ রেট

প্রায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে বাড়ছে। সেই সাথে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার কথা ভেবে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষের দিকেই রয়েছে কালীপুজো। এই দীপাবলীর সময় কম বেশি সকলেই সোনা রুপা কিনে থাকেন। এটাই এখন স্বস্তির খবর যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও পুজোর পর থেকে সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। এক সময় ৫০ হাজারের গণ্ডি পার করেছিল হলুদ ধাতু। তবে গত কয়েকদিন ধরে পরপর দাম কমছে সোনার। অবশ্য সোনার দাম একদিন কমলে আবার দুদিন বাদে বেড়ে যায়। এক কথায় বলা যেতে পারে দাম বাড়া কমা নিয়ে নাজেহাল মধ্যবিত্তরা।

আপনাদের জানিয়ে রাখি যে দুর্গাপুজোর সময় হু হু করে দাম কমা দিয়ে শুরু হলেও দশমীর দিন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম। তবে বিশেষজ্ঞরা তখনই জানিয়েছিল দীপাবলির আগে আবার দাম কমবে হলুদ ধাতুর। গতকালের তুলনায় আজ শুক্রবার আরও সস্তা হয়েছে সোনা। এমনকি আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত হল? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই কমেছে। ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় গতকালের তুলনায় অনেকটাই কমেছে। পাশাপাশি সস্তা হয়েছে রূপোও। ২২ ক্যারেট হলুদ ধাতুর দাম এক ধাক্কায় ৫০ হাজারের নিচে নেমে গেছে। আজ বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫১ হাজার টাকা। কলকাতার বাজারে এক কেজি রুপোর আজকের দাম ৫৭ হাজার ৩০০ টাকা। দাম কমাতে দীপাবলীর আগে মধ্যবিত্তরাও যে সোনা কিনতে পারবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026