নিউজ

LPG Cylinder Price: একধাক্কায় ব্যাপক সস্তা হবে এলপিজি গ্যাস সিলিন্ডার, ২২ হাজার কোটি খরচ মোদি সরকারের

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে পুজোর পর সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি জানা গিয়েছে যে গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তেল সংস্থাগুলিকে রিলিফ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য অবশ্যই ভালো খবর। গ্যাস ও জ্বালানির দাম কিছুটা হলেও কমবে এবার।

তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই দাবি করছিল যে এলপিজি গ্যাস সিলিন্ডার তাদের খুচরো বিক্রি করে লোকসান হচ্ছে। তাই তারা কেন্দ্রের কাছে ৩০ হাজার কোটি টাকা দাবি করেছিল। গত বুধবারের বৈঠকে কেন্দ্রীয় সরকার ২২ হাজার কোটি টাকা দেওয়ার ব্যাপারে গ্রিন সিগনাল দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন কেন্দ্রীয় সরকার এই রিলিফ ফান্ড দিয়েছে সাধারণ মানুষের কথা ভেবে। এরপর আশা করা যায় গ্যাস সিলিন্ডারের দাম আর বাড়বে না। একই দাম থাকবে, এমনকি সামান্য দাম কমতেও পারে। মোদি সরকারের এই সিদ্ধান্তের পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মধ্যবিত্তরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা শহরে ঘরোয়া গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম রয়েছে ১০৭৯ টাকা। মুম্বইতে এই দাম রয়েছে ১০৫২ টাকা ও চেন্নাইতে LPG-র দাম রয়েছে ১০৬৮ টাকা। রাজধানী শহর নয়া দিল্লিতে LPG সিলিন্ডারের দাম রয়েছে ১০৫৩ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026