নিউজ

Gold Silver Price: লক্ষ্মীবারে বাজারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

বছরের শুরুতে সোনার দামের উত্থান দেখে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। তবে মার্চ মাসের শুরুতে দোলপূর্ণিমার সময় থেকে দাম কমতে শুরু করেছে মহামূল্যবান হলুদ ধাতুর। তবে আজ ১৬ মার্চ বৃহস্পতিবার দেশের বেশিরভাগ শহরের দাম বেড়েছে সোনার। আসলে এই সোনার দাম নির্ভর করে দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা সোনার বাজারের ওপর। আজ লক্ষ্মীবারে আপনার শহর কলকাতায় সোনার দাম কত? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

আজ ১৬ মার্চ, বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৩,৫৫০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৫০০ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৮৪২ টাকা। ১০ গ্রাম পাকা সোনার নতুন দাম হয়েছে ৫৮,৪২০ টাকা। কেজিতে ২০০ টাকা বেড়েছে রুপোর দাম। বুধবার ১ কেজি রুপোর বাটের নতুন দাম যাচ্ছে ৬৯,২০০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026