বেশ কয়েকদিন ধরেই কলকাতা শহর ও সংলগ্ন এলাকার আকাশের মুখ ভার দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘের আনাগোনা রয়েছে শহরের আকাশে। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও রয়েছে গুমোট ভাব। তবে এই অস্বস্তি থেকে আর কিছুক্ষণের মধ্যেই রেহাই পেতে পারে শহরবাসী। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে শহরবাসীর জন্য। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মন্তব্য করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আজ বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ইত্যাদি জায়গায় বৃষ্টি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি গতকাল বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হয়েছে। তবে কলকাতায় এখনো বৃষ্টি সেই অধরাই। তবে হাওয়া অফিস অনুযায়ী খুব শীঘ্রই কলকাতার মাটি ভিজবে বৃষ্টিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…