নিউজ

কলকাতার রাস্তায় ‘গোলি মারো’ স্লোগান, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

রবিবার অমিত শাহের সভা ঘিরে উত্তেজনা ছড়ালো কলকাতায়। বিজেপি কর্মীদের মুখে ‘গোলি মারো’ স্লোগানকে ঘিরে বিতর্কের মুখে বিজেপি নেতৃত্ব। বিতর্কিত স্লোগানের জেরে ৩ বিজেপি কর্মীকে চিহ্নিত করে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায়।

রবিবার শহীদ মিনারে অমিত শাহের সভায় যোগ দিতে আসার পথে ‘গোলি মারো’ স্লোগান শোনা যায় বিজেপি কর্মীদের মুখে। বিজেপি কর্মীদের একটি মিছিল এদিন জহরলাল নেহেরু রোডে এসে পৌঁছালে ‘গোলি মারো’ স্লোগান ওঠে। যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় রাজনৈতিক তরজা। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে মামলা দায়ের হলে নড়েচড়ে নিউ মার্কেট থানার পুলিশ।

আরও পড়ুন : ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করবে মোদী সরকার

পরে মিছিলের ছবি দেখে নিউ মার্কেট থানা এলাকা থেকে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় তাদের বিরুদ্ধে। প্রসঙ্গত, ভারতের জাতীয় রাজধানী নতুন দিল্লিতে বিজেপি নেতাদের প্রকাশ্যে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা গিয়েছিল। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর থেকে শুরু করে বিধায়ক অভয় বর্মা বিজেপির বিভিন্ন নেতা-মন্ত্রীদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জেরেই রাজধানীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026