নিউজ

লক্ষ্য একুশের বিধানসভা ভোট, দ্বিতীয় দফায় মেগা ইভেন্ট নিয়ে প্রচার শুরু তৃণমূলের

দিদিকে বলো র পর নতুন উদ্যোগ তৃনমূলের। আজ সকাল নটায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কর্মীদের সঙ্গে বৈঠক করার পর সকাল দশটায় নেতাজি ইন্ডোরে হবে মেগা লঞ্চ। মানুষের পাশে মমতা নিজের কাজে বহুবার তা প্রমাণ করেছেন, এই বার্তা নিয়েই রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবেন তৃণমূলের কর্মীরা। তৃণমূল কোন জায়গায় আলাদা কী কাজ করেছে, কেন তারা অন্যদলের তুলনায় এগিয়ে থাকবে, সরকার কোন প্রকল্পে কী করেছে, সাধারণ মানুষের জন্য আর কি করনীয় সে সব খবর নিয়ে মানুষের কাছে পৌঁছবে এই দল।আগামী ৭৫ দিন রাজ্যজুড়ে মেগা লঞ্চকে সফল করতে ১০ লাখ কর্মী ১০টি ধাপে কাজ করবেন। তৃণমূল কোন জায়গায় আলাদা কী কাজ করেছে? সরকার কোন প্রকল্পে কী করেছে, সব খবর নিয়ে মানুষের কাছে পৌঁছবে দল।

বাংলায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকা দরকার,সাধারণ মানুষের সব সমস্যা সমাধানে তারা কি কি করেছে এবং আগামী তে করবে সেটা মানুষকে বোঝাতে মাঠে নামছে তৃণমূল। দিদিকে বলোর পর এবার দ্বিতীয় দফার প্রচারের প্রস্তুতি চূড়ান্ত। রাজ্যের সাড়ে ৮ হাজার গ্রামে দিদিকে বলো কর্মসূচি হয়েছে। দিদিকে বলো-তে মূলত উঠে এসেছে স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা ও রাস্তা নিয়ে সমস্যার দিকগুলি।

আরও পড়ুন : ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করবে মোদী সরকার

মেগা লঞ্চকে সামনে রেখে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি বিধায়ককে নিজের কেন্দ্রে ১৫ দিন করে থাকতে হবে, কমপক্ষে ৪৫টি গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে হবে সেই সময়ে। যেতে হবে ধর্মীয় স্থানগুলিতে। শহরাঞ্চলে প্রচারে বাড়ি বাড়ি যেতে হবে এবং গ্রামে ছোট ছোট সভা করতে হবে। তৃণমূলের দাবি এমন মেগা ইভেন্ট এই প্রথম হবে৷ বিধানসভা ভোটকে কেন্দ্র করে সব দলগুলির মধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026